Headlines

মহারাজগঞ্জ বাজারে আচমকা মুখ্যমন্ত্রী, পাইকারি মাছ বাজারের সমস্যা খতিয়ে দেখলেন মানিক সাহা

আগরতলা: আগরতলা মহারাজগঞ্জ বাজারের পাইকারি মাছ বাজার এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শনিবার বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।পাইকারি মাছ বাজার এলাকার পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্যও শোনেন তিনি।পরিদর্শন শেষে বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।মুখ্যমন্ত্রীর বাজার পরিদর্শনকে ঘিরে ব্যবসায়ী মহলেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *