রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোডস্থিত এমডি অ্যাপার্টমেন্ট থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম দিশান দাস (২৭) বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ওই অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে যুবকের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।কি কারণে এই মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যুর মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
ধলেশ্বরে অ্যাপার্টমেন্টে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকাজুড়ে
