Headlines

লালছড়ায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াইয়ের লালছড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার খোয়াই বিজেপি জেলা কার্যালয় সংলগ্ন ব্রিজ এলাকায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি অনেকটা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং বেশ কিছুদিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *