Headlines

ইঞ্জিনিয়ার দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, বার্তা উন্নয়নের

আগরতলা: ৫৯তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত হল বর্ণাঢ্য র‍্যালি। মঙ্গলবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে র‍্যালিটির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মনসহ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও অন্যান্য বিশিষ্টজনেরা।ইঞ্জিনিয়ারদের অবদান, প্রযুক্তিগত উন্নয়ন এবং রাজ্যের পরিকাঠামো নির্মাণে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন বার্তা ও স্লোগানের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং পেশার গুরুত্ব তুলে ধরেন।এদিনের কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, আধুনিক ও উন্নত সমাজ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *