Headlines

প্রেমের ঝগড়ায় রক্তাক্ত প্রেমিকা ও মা, খুমলুংয়ে চাঞ্চল্য!

প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে প্রেমিকা ও তাঁর মায়ের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এডিসি সদর খুমলুংয়ের গুলাচি হাতাই এলাকায়।ঘটনাটি রাধাপুর থানাধীন এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকা রিশা দেববর্মার সঙ্গে ওই যুবকের বচসা হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে যুবক রিশা দেববর্মা এবং তাঁর মায়ের উপর হামলা চালায়।হামলায় গুরুতর আহত হন রিশা দেববর্মা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁর মাও হামলায় আহত হয়েছেন বলে খবর।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে এই হামলা এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে তদন্তের দিকেই এখন নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *