ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হলো সাংগঠনিক পরিচয় পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, ভাইস প্রেসিডেন্টসহ সংগঠনের অন্যান্য নবনিযুক্ত পদাধিকারীরা। রাজ্য সভাপতি অভিষেক দেবরায় তাঁদের সঙ্গে পরিচিত হন এবং সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।আলোচনায় মহিলা মোর্চাকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূল স্তরে মহিলাদের আরও বেশি করে সংগঠনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।নবনিযুক্ত পদাধিকারীদের দায়িত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা মোর্চার কার্যক্রম আরও বিস্তৃত করার বার্তা দেওয়া হয়। আগামী দিনে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনাও তুলে ধরা হয়।অনুষ্ঠানকে ঘিরে নবনিযুক্ত পদাধিকারী ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি নেতৃত্বের মতে, নতুন নেতৃত্বের সক্রিয়তায় মহিলা মোর্চার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।
নবনিযুক্ত মহিলা মোর্চা পদাধিকারীদের পরিচয় পর্ব, সংগঠন শক্তিশালী করার বার্তা বিজেপির
