যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।বুধবার পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, তদন্তে উঠে এসেছে, ছিনতাইয়ের পর চেইনটি একটি গোল্ড লোন সংস্থায় বন্ধক রেখে ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় সেই চেইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুজোর মরশুমে শহরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে নিয়মিত টহলদারি চালানো হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি।
প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাই, উদ্ধার ২ লক্ষ টাকার স্বর্ণের চেইন
