‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল এয়ারপোর্ট অথরিটি। বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।বিমানবন্দর চত্বর ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, প্লাস্টিক বর্জ্য কমানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানান। পাশাপাশি এই কর্মসূচিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
‘স্বচ্ছতাই সেবা’ বার্তা, পরিচ্ছন্নতা অভিযানে এয়ারপোর্ট অথরিটি
