বিশ্বকর্মা পূজা উপলক্ষে শুক্রবার ৭৯ টিলা বিদ্যুৎ নিগমের টিপিটিএল-এর উদ্যোগে বিশেষ পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।এদিন পূজা উপলক্ষে টিপিটিএল-এর কার্যালয় ও প্রাঙ্গণে উৎসবের পরিবেশ তৈরি হয়। বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ পূজায় অংশ নিয়ে বিশ্বকর্মা দেবতার কাছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ও সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত সকলের মঙ্গল কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপিটিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর রঞ্জন দেববর্মাসহ সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা। তাঁদের উপস্থিতিতে যথাযথ ধর্মীয় রীতি মেনে বিশ্বকর্মা পূজা সম্পন্ন হয়।
বিশ্বকর্মা পূজায় বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, টিপিটিএল-এ উৎসবের আবহ
