Headlines

রাহুল কিশোর রায় হত্যা মামলায় বড় সাফল্য, পুলিশের জালে কঙ্কন চৌধুরী

ধর্মনগর যুবমোর্চা সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘ তদন্ত ও তল্লাশি অভিযানের পর অভিযুক্ত কঙ্কন চৌধুরীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।এই ঘটনাকে ঘিরে উত্তর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় বিভিন্ন মহল।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কঙ্কন চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। পরে প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।বর্তমানে অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে জানা গেছে। পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।এই গ্রেপ্তারের পর রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *