Headlines

রক্তদানেই মানবতার জয়, আগরতলায় ত্রিপুরা আচার্য্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

ত্রিপুরা আচার্য্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবামূলক এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়ে বিভিন্ন মহলে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ Rajib Bhattacharjee, কর্পোরেটর রত্না দত্ত, ওবিসি মোর্চার চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনের অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ, যা একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের সকল স্তরের মানুষ, বিশেষ করে যুব সমাজকে এই ধরনের মানবকল্যাণমূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তারা।রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং মানবসেবার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *