Headlines

আবার বাড়ল জ্বালানির দাম! পেট্রোল-ডিজেলে নতুন ধাক্কা সাধারণ মানুষের পকেটে

আবারও বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আরও চাপ বাড়ল বলে মনে করছেন অনেকে।নতুন সংশোধিত দরে পেট্রোলের দাম বেড়েছে ২ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৬৩ পয়সা। বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৪ টাকা ৯৩ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৮৩ পয়সা।হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাজারে দ্রব্যমূল্যের উপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি রুখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *