ভারত সরকারের অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু মঙ্গলবার আগরতলার রবীন্দ্র ভবন-এ অনুষ্ঠিত রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও ব্যাংকিং মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ State Bank of India-এর ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।অনুষ্ঠানের সূচনায় সম্মানীয় অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যাংকিং পরিষেবা এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।অনুষ্ঠানে ব্যাংকিং পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলা এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
রবীন্দ্র ভবনে ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম, উপস্থিত অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু
