বেহাল রাস্তার দুর্ভোগ কাটাতে অভিচরণে শুরু রাস্তা সংস্কারের কাজ
মোহনপুর মহকুমার অভিচরণ থেকে কাইন্তাকোবরা যাওয়ার দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার অবশেষে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মার উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাত্রী…
