Headlines

tripuranewshub@gmail.com

১১টায় প্রজ্ঞা ভবনে চিকিৎসকদের অফার বিতরণ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

আগরতলার প্রজ্ঞা ভবনের হল-১-এ জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।আগামী ২৫ আগস্ট সকাল ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের হাতে অফার লেটার তুলে দেওয়া হবে।অনুষ্ঠানটি কভার করার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলিকে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিউজ ব্যুরো।

Read More

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য মুখ্যমন্ত্রীর এই বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করা হচ্ছে।মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রসঙ্গে বক্তব্য রাখার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।টেট…

Read More

পাঁচ দফা দাবিতে কৈলাসহরে SFI-এর মিছিল ও ডেপুটেশন

রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে কৈলাসহরে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। মঙ্গলবার সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশনের পর কৈলাসহর শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেন SFI কর্মী-সমর্থকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র নেতা সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকারসহ অন্যান্যরা।SFI-এর দাবি, স্কুলগুলিতে…

Read More

লিচুবাগান থেকে স্কুটি-বাইক উদ্ধার, আটক এক

লিচুবাগান এলাকা থেকে একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইটি যানবাহন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।উদ্ধার হওয়া স্কুটি ও বাইক চুরি সংক্রান্ত কোনো…

Read More

শিক্ষক সংকটসহ পাঁচ দাবিতে শিক্ষা অধিকর্তাকে ATTA-এর স্মারকলিপি

শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি দিল অল ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন (ATTA), পোস্ট অফিস চৌমুহনী ইউনিট।স্মারকলিপিতে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করা, টেট সংক্রান্ত সমস্যার সমাধান এবং শিক্ষকদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়।পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে অর্থ আদায় বন্ধ এবং বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবিও…

Read More

যোগেন্দ্রনগর হামলার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে CPI(M)

যোগেন্দ্রনগর আঞ্চলিক CPI(M) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল সিপিআইএম।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন দলীয় নেতৃত্ব।সিপিআইএমের অভিযোগ, যোগেন্দ্রনগর আঞ্চলিক অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের…

Read More

ত্রিপুরায় CPI(M) সাধারণ সম্পাদক এম. এ. বেবি

ত্রিপুরায় এলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম. এ. বেবি। রাজ্যে পৌঁছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি, দলীয় কর্মসূচি এবং সংগঠনের আগামী দিনের কর্মকৌশল নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন CPI(M) সাধারণ সম্পাদক।

Read More

দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চিকিৎসাধীন শালিকারও মৃত্যু; গ্রেপ্তার চালক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তাঁর শালিকারও। দুর্ঘটনায় মৃত দুইজন হলেন অসিত দেববর্মা ও বিল্লু দেববর্মা।ঘটনার পর গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। পরপর দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।দুর্ঘটনার ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালককে গ্রেপ্তার…

Read More

গাঁজা পাচার মামলায় ৫ বছরের জেল, ২৫ হাজার টাকা জরিমানা

গাঁজা পাচার মামলায় দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানার সাজা দিল আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলার তালুকদারপাড়ার বাসিন্দা বিকাশ চাকমা।সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, ২০২২ সালের ২৩ মার্চ দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে রুটিন তল্লাশির সময় একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি…

Read More

‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় SFI-TSU মিছিল

রাজ্যের ‘ভেঙে পড়া’ শিক্ষা ব্যবস্থার প্রতিবাদে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল SFI ও TSU। মঙ্গলবার সংগঠনের কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা নিয়ে সরব হন।মিছিল থেকে স্কুল-কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানানো হয়।SFI ও TSU নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে একাধিক সমস্যা…

Read More