Headlines

tripuranewshub@gmail.com

সবুজের বার্তা নিয়ে বনমহোৎসব, বৃক্ষরোপণে আহ্বান

ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে পালিত হলো বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও বেশি করে…

Read More

পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ, ধর্মনগরে সরেজমিনে বিধায়ক

ধর্মনগর শহরের বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার সমস্যা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে গেলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন পুজোর আগেই শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি, পুজোর পর স্থায়ী ও উন্নতমানের রাস্তা নির্মাণের জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার বিষয়েও নির্দেশ দেওয়া…

Read More

ধর্মনগর হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ নেই! উদ্বেগে অভিভাবকরা

ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের ভোগান্তির অভিযোগ উঠেছে।অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি রোগীর পরিবারের।মঙ্গলবার…

Read More

পুলিশের সামনেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধর! প্রশ্নের মুখে ভূমিকা

বিশ্রামগঞ্জ আরডি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই দুই ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, ঘটনাস্থলে পুলিশকর্মীরা উপস্থিত থাকলেও মারধর ঠেকাতে কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।দুই ঠিকাদারকে প্রকাশ্যে মারধরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একইসঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ…

Read More

কলেজটিলায় ১৫ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ গ্রেপ্তার এক

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কলেজটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।ঘটনায় আরও তদন্ত চালানো হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার…

Read More

রাজ্যপালের সঙ্গে IPFT নেতৃত্বের বৈঠক

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন IPFT নেতৃত্ব। সাক্ষাতে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।এদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন IPFT নেতৃত্ব। রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Read More

যোগেন্দ্রনগরে CPI(M) পার্টি অফিসে হামলা, সামনে এল সিসিটিভি ফুটেজ

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর চৌমুহনি এলাকায় CPI(M)-এর পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে হামলার সময়কার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।ভিডিও ফুটেজকে কেন্দ্র করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরো ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর।

Read More

সংগঠন শক্তিশালী করতে ময়দানে DYFI রামনগর অঞ্চল কমিটি

সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করে তুলতে ময়দানে নামল DYFI রামনগর অঞ্চল কমিটি। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার বার্তা দেওয়া হয়।এদিন সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী দিনে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যেও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে…

Read More

তিন মাস ধরে ভাতা নেই, খোয়াইয়ে মিড ডে মিল রাঁধুনিদের বিক্ষোভ

টানা তিন মাস ধরে ন্যূনতম মাসিক ভাতা না পাওয়ার অভিযোগে খোয়াই জেলার মিড ডে মিল রাঁধুনিরা সরব হলেন। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মার কাছে ডেপুটেশন দেন তাঁরা।রাঁধুনিদের অভিযোগ, সংসার চালানোর ক্ষেত্রে এই সামান্য ভাতাটুকুই তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ তিন মাস পেরিয়ে গেলেও নির্ধারিত ভাতা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি।প্রতিনিধিদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট…

Read More

প্রতিষ্ঠা দিবসে উৎসবের আবহ ত্রিপুরা মেডিকেল কলেজে

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য বিশিষ্টজনেরা।প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের শিক্ষা, চিকিৎসা পরিষেবা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠানের অগ্রগতি ও চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।প্রতিষ্ঠা দিবস ঘিরে…

Read More