Headlines

tripuranewshub@gmail.com

গণকীতে গভীর রাতে আগুন, অল্পের জন্য রক্ষা সঞ্জয় দাসের বাড়ি

খোয়াইয়ের গণকী জগন্নাথ আশ্রম সংলগ্ন এলাকায় গভীর রাতে এক বাড়িতে অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাত আনুমানিক দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাসের বসতঘরের পাশে থাকা একটি ছোট ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। পরে দমকল…

Read Full News

কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি জল শোধনাগারের ভিত্তিপ্রস্তর আজ

আগরতলা পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কলেজটিল্লায় ৬.৮১ এমএলডি ক্ষমতাসম্পন্ন সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (SWTP) নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বৃহস্পতিবার। একই অনুষ্ঠানে ৬৮০ কিলোলিটার ধারণক্ষমতার ওভারহেড ট্যাঙ্ক (OHT) নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।পাশাপাশি শহরের জল পরিষেবা ও নাগরিক অভিযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে র‍্যাপিড রেসপন্স টিমের (RRT) গাড়ি এবং ট্রাক-মাউন্টেড ওয়াটার ট্যাঙ্কারের ফ্ল্যাগ-অফ করা হবে।…

Read Full News

ফায়ার ব্রিগেড চৌমুহনীতে কংগ্রেসের মিছিল আটকাল পুলিশ, ধস্তাধস্তি ও জলকামান

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে ফায়ার ব্রিগেড চৌমুহনীর সামনে আটকে দিল পুলিশ। মিছিল আটকানোকে কেন্দ্র করে পুলিশ ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ব্যবহার করে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কংগ্রেস কর্মীদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ মিছিল বাধা দিয়ে পুলিশ পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। অন্যদিকে, পুলিশ মিছিলটি নির্ধারিত পথে…

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের ‘কালো দিবস’

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন করা হয়। এদিন দলীয় কর্মী-সমর্থকরা কালো ব্যাজ ও পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মানুষের…

Read Full News

একতার বার্তা নিয়ে গুজরাটের পথে ত্রিপুরা পুলিশের বাইক র‍্যালি

রাষ্ট্রীয় একতা দিবসকে সামনে রেখে দেশের ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার আগরতলার এডি নগর পুলিশ লাইন মাঠ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাইক নিয়ে গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এদিন পুলিশ…

Read Full News

গাড়ির গোপন চেম্বারে ১৯৫ কেজি গাঁজা! ধর্মনগরে চালক-সহচালক আটক

ধর্মনগর, ৭ অক্টোবর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বুধবার বিকেলে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি চারচাকা মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা…

Read Full News

৫৮৮ পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠিত হচ্ছে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৫৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শিক্ষা দপ্তরের বুনিয়াদী শিক্ষায় রয়েছে ৩৬১টি পদ। এই পদগুলির মধ্যে স্নাতক…

Read Full News

দুর্গাপূজায় বিধিনিষেধ নিয়ে শান্তিরবাজার থানায় বৈঠক, পূজা কমিটিগুলিকে পুলিশের বার্তা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তিরবাজার থানার উদ্যোগে পূজা কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানার অধীনে থাকা বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পুলিশের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে সরকারি বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে চলার পাশাপাশি পুজোর দিনগুলিতে সতর্ক থাকার…

Read Full News

উদয়পুরে মিষ্টির দোকান-হোটেলে প্রশাসনের অভিযান, অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা

উদয়পুর: জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনও ধরনের আপস নয়—এই কঠোর বার্তা দিয়ে বুধবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ যৌথ অভিযান চালাল প্রশাসন। স্বাস্থ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকদের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে আকস্মিক পরিদর্শন করা হয়।জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মার নেতৃত্বে সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরিদর্শনের সময়…

Read Full News