Headlines

কুমারঘাটে প্রাক্তন নির্বাহী বাস্তুকারের রহস্যমৃত্যু, উধাও ৫০–৬০ লক্ষের স্বর্ণালঙ্কার

কুমারঘাটে নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হল প্রাক্তন নির্বাহী বাস্তুকার গিরিন্দ্র দাসের (৯০)। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের দাবি, বাড়ির ঘর থেকে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার উধাও হয়ে গেছে। ফলে এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে খুন ও লুটের…

Read Full News

বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় DYFI-এর অবস্থান

মন্ত্রীর ঘোষণামতো বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০ শতাংশ মুকুবের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে কি না—এই প্রশ্ন তুলে সোনামুড়ায় বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করল বামপন্থী যুব সংগঠন DYFI-এর সোনামুড়া মহকুমা কমিটি।বুধবার দুপুর ১২টা থেকে সোনামুড়া বিদ্যুৎ অফিসের সামনে প্রায় দুই ঘণ্টার এই অবস্থান কর্মসূচি চলে। সংগঠনের পক্ষ থেকে বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের পাশাপাশি স্মার্ট মিটার…

Read Full News

স্কুটির ধাক্কায় গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গান্ধীগ্রামের নিতুলাল

রাস্তা পারাপারের সময় স্কুটির ধাক্কায় গুরুতর আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গান্ধীগ্রামের বাসিন্দা নিতুলাল সেন। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে, রাস্তা অতিক্রম করার সময় আচমকাই একটি স্কুটি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন নিতুলাল সেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে…

Read Full News

জানকী মন্দিরের আদলে বিশ্ব মিলন সংঘের পুজো, বাজেট ৭ লক্ষাধিক

শারদোৎসবকে ঘিরে প্রতিবারই নতুন ভাবনা নিয়ে হাজির হন আগরতলা ও শহরতলির পুজো উদ্যোক্তারা। এবার পুরাতন আগরতলা এয়ারপোর্ট সংলগ্ন বনমালী ক্লাব এলাকায় বিশ্ব মিলন সংঘের দুর্গাপূজায় থাকছে বিশেষ আকর্ষণ।এবছর নেপালের ঐতিহ্যবাহী জানকী মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। মন্দিরের অভ্যন্তরে থাকবে শীষমহলের আদলে বিশেষ কারুকার্য। মণ্ডপ থেকে শুরু করে গোটা পুজো প্রাঙ্গণের সাজসজ্জায় ইতিমধ্যেই জোরকদমে চলছে…

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ, প্রতিক্রিয়া জিতেন চৌধুরীর

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল ইন্ডিয়া ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এদিনের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির…

Read Full News

প্রদ্যোত কিশোরের দ্রুত আরোগ্য কামনা জিতেন্দ্র চৌধুরীর

তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মার অসুস্থতার খবর পেয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অসুস্থতার সময় প্রদ্যোত কিশোরের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।জিতেন্দ্র চৌধুরী প্রদ্যোত কিশোর দেববর্মার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁর এই শুভেচ্ছাবার্তাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা…

Read Full News

‘কার্যকর্তাদের মূল্য নেই!’ মথার সঙ্গে জোট ভাঙার দাবিতে শান্তিরবাজারে বিজেপির পথ অবরোধ

শান্তিরবাজারে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্দরের ক্ষোভ। ‘কার্যকর্তাদের কোনও মূল্য নেই নেতাদের কাছে’—এমন অভিযোগ তুলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন একাংশ বিজেপি নেতা-কর্মী। পাশাপাশি তিপ্রা মথার সঙ্গে জোট ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।বুধবার ফের মনপাথর ফাঁড়ি সংলগ্ন এলাকায় রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, জোটসঙ্গী তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও…

Read Full News

মনপাথরে ফের ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা

মনপাথর ফাঁড়ি থানা সংলগ্ন এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে ফের পথ অবরোধে বসেন বিজেপি সমর্থিত কর্মী-সমর্থকরা। তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের বাড়িঘরে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধকারীদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে…

Read Full News

৩ দশকের দুর্ভোগের অবসান, পাকা রাস্তা পেয়ে স্বস্তি আমবাসার ১১ নম্বর ওয়ার্ডে

দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছরের রাস্তার দুর্ভোগের অবসান ঘটল আমবাসা পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিনের মাটির রাস্তা পাকা হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বেহাল মাটির রাস্তার কারণে চরম সমস্যায় পড়তে হতো তাঁদের। সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন অংশে জল জমে রাস্তা কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। ফলে সাধারণ…

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, দলে যোগ ৬ জনের

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চলেছে প্রদেশ কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক প্রদীপ রায় বর্মন।কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সেই প্রতিবাদেই আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ…

Read Full News