Headlines

এলাকাবাসীর হাতে বাইসাইকেল চোর আটক!

উদয়পুরের চিড়ার মিল এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায়, গত কয়েকদিনে উদয়পুর চন্দ্রপুর কাঠালতলী এলাকার বাসিন্দা ঝুটন দে নামে এক যুবকের বিরুদ্ধে চেয়ারম্যান এলাকা থেকে দুটি বাইসাইকেল চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, এদিনও চুরির উদ্দেশ্যে চিড়ার মিল এলাকায় ঘোরাফেরা করছিল সে।বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়…

Read More

১২ দফা দাবিতে আগরতলায় SUCI(C)-র বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ ১২ দফা দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল করল SUCI(C)। দলের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর নিয়মিত সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং সরকারের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরেন বিক্ষোভকারীরা।দলের কর্মী-সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত মিছিল…

Read More

৩ হাজার টাকার জাল নোটসহ বাইখোড়ায় আটক ব্যক্তি!

জাল নোটের কারবারের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল বাইখোড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ টাকার ৬টি জাল নোটসহ বাবুল মগ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।জানা যায়, আটক বাবুল মগ শান্তিরবাজার মহকুমার এমএলএ পাড়া এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে মোট ৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। অভিযানের পর তাঁকে আটক করে…

Read More

মাঝরাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি, চাঞ্চল্য বিশ্রামগঞ্জে!

গোপন সূত্রে খবর পেয়ে রাস্তায় বাস থামিয়ে পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জে। জানা যায়, আগরতলা থেকে যতনবাড়ির উদ্দেশে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে একটি বাস আটক করে তল্লাশি চালায় পুলিশ।অভিযানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিশ্রামগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। গোপন খবরের ভিত্তিতেই বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় বলে…

Read More

রেলস্টেশনে গাঁজাসহ যুবক গ্রেপ্তার!

আগরতলা রেলস্টেশন এলাকা থেকে ১০.৩৪০ কেজি নিষিদ্ধ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে পুলিশ দল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উমর ফারুক (২০)-কে আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, উমর ফারুকের বাড়ি সোনামুড়া থানাধীন বেজিমারা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে। তাঁর ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।…

Read More

বন্ধের দিনে ডাকঘরে চোরের হানা, উধাও লক্ষাধিক টাকা!

উদয়পুরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। এবার বন্ধের দিনের সুযোগ নিয়ে উদয়পুরের খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল। ডাকঘরের দরজা ভেঙে নগদ কয়েক লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার প্রতিদিনের মতো ডাকঘর খুলতে যান কর্মী ননীগোপাল দাস। ভিতরে ঢুকেই তিনি দেখতে পান, ডাকঘরের বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি বুঝতে…

Read More

কাঠগড়ায় রতনলাল, বিস্ফোরক জিতেন্দ্র!

ওয়েব নিউজ কপি:রাজ্যের মন্ত্রী রতনলাল নাথকে ঘিরে সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একাধিক ইস্যুতে রতনলাল নাথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন তিনি।বিরোধী দলনেতার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রতনলাল নাথকে কার্যত আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক প্রতিক্রিয়ায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।তবে বিরোধী দলনেতার এই অভিযোগ…

Read More

মণিপুরে বন্ধক নতুন মারুতি, বিপাকে মালিক!

ওয়েব নিউজ কপি:নতুন মারুতি গাড়ি ভাড়ায় দিয়ে বিপাকে পড়েছেন আমতলির চারিপাড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ভৌমিক। অভিযোগ, মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় দেওয়া তাঁর TR-01-CF-0520 নম্বরের গাড়িটি একাধিক ব্যক্তির হাত ঘুরে শেষ পর্যন্ত মণিপুরে এক যুবকের কাছে বন্ধক রাখা হয়েছে।অভিযোগ অনুযায়ী, কর্ণজিৎ ভৌমিক তাঁর গাড়িটি ফুলতলীর মতিনগর এলাকার আশিস মিয়ার কাছে ভাড়ায় দেন। পরে আশিস…

Read More

শিক্ষক সংকটে শম্ভু চন্দ্র পাড়া স্কুল, নেই টয়লেট-বাউন্ডারি!

মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ইন্সপেক্টর অফ স্কুলের অধীন লেম্বুছড়ার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৪ জন। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শিক্ষায়।শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শৌচালয়ের…

Read More

গুরুদেব শান্তিকালীর তিরোধান দিবসে শোভাযাত্রা, মানবসেবার অঙ্গীকার ভক্তদের

জিরানিয়া, ২৭ আগস্ট: গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে বোরাখায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। শান্তিকালী আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় শোভাযাত্রা।আশ্রম সূত্রে জানা যায়, মানবসেবা, ধর্মের প্রচার-প্রসার ও শিক্ষার বিস্তারে গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ভূমিকা স্মরণ করে প্রতি বছর তাঁর তিরোধান দিবস পালন করা হয়। ২০০০ সালের ২৭ আগস্ট জিরানিয়া মহকুমার বোরাখা…

Read More