শহরের বুকে যুবতীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে ফরেন্সিক দল
শহর আগরতলায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিচয় জানা গেছে—চিত্রাঙ্কা হাজারী, পিতা গোপীনাথ হাজারী। তাঁর বাড়ি লক্ষ্মীনারায়ণবাড়ি সংলগ্ন প্রভু বাড়ির পাশে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তদন্তে উপস্থিত ছিলেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
