Headlines

শ্রমিক স্বার্থে সোচ্চার ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ, সাংবাদিক সম্মেলনে একাধিক দাবি তুলে ধরল নেতৃত্ব

ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে সোমবার আগরতলার ব্যানার্জি পাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিজয় মল্লিক, সভাপতি ভাস্কর দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ববৃন্দ।নেতৃত্বরা জানান,…

Read More

বার অ্যাসোসিয়েশন নির্বাচনে ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর পাশে সুদীপ রায় বর্মণ, বাড়ল রাজনৈতিক জল্পনা

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে রাজ্যের আইনজীবী মহলে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ‘সংবিধান বাঁচাও মঞ্চ’-এর সমর্থনে প্রকাশ্যে অবস্থান নিলেন ।নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আইনজীবীদের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক অধিকার রক্ষার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি পেশাগত সংগঠন নয়, এটি বিচারব্যবস্থার…

Read More

কদমতলা সীমান্তে বড় সাফল্য! ৩ বাংলাদেশি ও ১ ভারতীয় গ্রেপ্তার, পুলিশ রিমান্ডের আবেদন

উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন রানিবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় একটি অটো ই-রিকশায় থাকা চারজনকে সন্দেহজনক অবস্থায় আটক করে বিএসএফ। পরবর্তী জিজ্ঞাসাবাদে…

Read More

অসমাপ্ত উন্নয়নকাজে কড়া নজর মেয়রের! ১ ও ২ নম্বর ওয়ার্ডে সরেজমিনে পরিদর্শন দীপক মজুমদারের

আগরতলা পুর নিগমের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার বিভিন্ন অসমাপ্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন মেয়র । এদিন তিনি এলাকার রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন রাস্তার দুরবস্থা, যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যাসহ একাধিক জনভোগান্তির বিষয় মেয়রের সামনে তুলে ধরেন। দ্রুত সংস্কার…

Read More

দিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের শক্তি প্রদর্শন! বৈঠক শেষে কেন্দ্রের বিরুদ্ধে একজোট বিরোধীরা

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের গুরুত্বপূর্ণ বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী জোটের শীর্ষ নেতারা। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতারা দাবি করেন, দেশের সাংবিধানিক কাঠামো ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে…

Read More

স্কুলের কক্ষে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত, চাবি পেল কীভাবে—উঠছে বড় প্রশ্ন

শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক নাবালিকাকে প্রায় ছয় ঘণ্টা একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত যুবক রাহুল সাহাকে গ্রেফতার করেছে শ্রীনগর থানার পুলিশ। তবে ঘটনার পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—বিদ্যালয়ের চাবি অভিযুক্তের হাতে গেল কীভাবে?অভিযোগ অনুযায়ী, আনন্দনগর ৪ নম্বর পাড়ার বাসিন্দা রাহুল সাহা…

Read More

কৈলাসহরে কালি দিঘিতে উল্টে পড়ল টুকটুক, স্থানীয়দের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

কৈলাসহর, ৮ জুন: কৈলাসহর শহরের কালি দিঘি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি টুকটুক (অটোরিকশা) দিঘির জলে উল্টে পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, টুকটুকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কারণে ভারসাম্য হারিয়ে দিঘির মধ্যে পড়ে যায়। দুর্ঘটনা দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান।স্থানীয়দের…

Read More

গভীর রাতে যাদবপুরে হকার উচ্ছেদ অভিযান, বাধা দিতে গিয়ে রক্তাক্ত বাম-কংগ্রেস নেতারা

কলকাতা, ৮ জুন: গভীর রাতে যাদবপুর এলাকায় হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাধা দিতে গেলে সিপিআই(এম) ও কংগ্রেসের একাধিক নেতা-কর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন বলে অভিযোগ।প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের অভিযানের খবর পেয়ে স্থানীয় হকার ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। উচ্ছেদ প্রক্রিয়া…

Read More

১৫০ কোটির মামলায় সোনামুড়ায় ইডির অভিযান, ‘নেশা সম্রাট’ সন্দেহে একাধিক বাড়িতে তল্লাশি

সোনামুড়া, ৮ জুন: বড়সড় আর্থিক অনিয়ম ও মাদক পাচার সংক্রান্ত প্রায় ১৫০ কোটির মামলার তদন্তে সোনামুড়ায় অভিযান চালালো Enforcement Directorate (ইডি)। সোমবার সকালে সোনামুড়া এলাকার একাধিক স্থানে তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।সূত্রের খবর, অভিযানের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন আনোয়ার হোসেন ওরফে সুমন এবং জসিম মিয়া। তদন্তের স্বার্থে তাদের বাড়ি ও সংশ্লিষ্ট কয়েকটি স্থানে ইডির বিশেষ…

Read More

গভীর রাতে মহিলা আধিকারিকের নেতৃত্বে অভিযান, খোয়াইয়ে লক্ষাধিক টাকার কাঠসহ দুই গাড়ি আটক

খোয়াই, ৮ জুন: বনদস্যুদের বড়সড় পাচার পরিকল্পনা ভেস্তে দিল বন দপ্তর ও পুলিশের যৌথ অভিযান। গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে খোয়াই মহকুমার ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ মূল্যবান কাঠসহ দুটি গাড়ি আটক করা হয়েছে।জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ বন দপ্তরের কর্মীরা গোপন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি ও টহলদারি…

Read More