Headlines

প্রধানমন্ত্রীর পিতাকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা

আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিতাকে নিয়ে কংগ্রেস নেতাদের কথিত আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় ধিক্কার সভা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবীন্দ্রভবনের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেস নেতাদের আচরণের নিন্দা জানানো হয়।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, জনসমর্থন হারিয়ে কংগ্রেসের নেতারা দিশাহীন হয়ে পড়েছেন এবং তাঁদের দায়িত্বজ্ঞানহীন আচরণ রাজনৈতিক শিষ্টাচারকে লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রীর পিতাকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদ জানাতেই এই ধিক্কার পথসভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সহ-সভাপতি ভগবান দাস, ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *