বিশালগড়: হৃদরোগে আক্রান্ত হয়ে গত চার বছর ধরে শয্যাশায়ী উত্তর চড়িলাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকার বৃদ্ধ প্রদীপ দেবনাথ। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে না পেরে এখন ভাতার আশায় দিন কাটছে তাঁর।দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকায় তাঁর দৈনন্দিন জীবন অত্যন্ত কষ্টের মধ্যে কাটছে। এই পরিস্থিতিতে সরকারি ভাতা তাঁর কাছে অত্যন্ত জরুরি সহায়তা হয়ে উঠতে পারে।অসহায় বৃদ্ধের এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কি না, সেই দিকেই তাকিয়ে রয়েছেন তিনি।
ভাতার আশায় শয্যাশায়ী বৃদ্ধ প্রদীপ দেবনাথ, চার বছর ধরে অসহায় জীবন
