Headlines

সরকারি ছুটিতে বন্ধ কুমারঘাট বিদ্যুৎ দপ্তর, রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা

কুমারঘাট: কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে সরকারি অফিস-কাছারি। এর জেরে কুমারঘাট বিদ্যুৎ দপ্তরের অফিসেও তালা ঝুলতে দেখা যায়। ফলে দূরদূরান্ত থেকে বিদ্যুৎ রিচার্জ করতে আসা বহু গ্রাহককে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের অফিস বন্ধ থাকায় প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকই রিচার্জ সংক্রান্ত পরিষেবা পেতে সমস্যায় পড়েন। প্রয়োজনীয় কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেও পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকদের একাংশ।গ্রাহকদের প্রশ্ন, সরকারি ছুটির দিনেও বিদ্যুৎ রিচার্জের বিকল্প ব্যবস্থা বা জরুরি পরিষেবার সুবিধা কেন নিশ্চিত করা হয়নি? বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা গ্রাহকদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।এখন দেখার বিষয়, গ্রাহকদের এই সমস্যার সমাধানে বিদ্যুৎ দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে সরকারি ছুটির দিনগুলিতে রিচার্জ পরিষেবা সচল রাখতে কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *