সাতনালার নিখোঁজ নাবালিকাকে ৪৪ দিন পেরিয়েও উদ্ধার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাবালিকাকে দ্রুত উদ্ধারের দাবিতে কাঞ্চনপুর থানায় ধর্নায় বসেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। তাঁদের দাবি, দ্রুত পদক্ষেপ করে নাবালিকাকে উদ্ধার করতে হবে। দীর্ঘদিনেও তার সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবারের মধ্যে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ পরিবার ও গ্রামবাসীরা।
৪৪ দিনেও নিখোঁজ নাবালিকা, কাঞ্চনপুর থানায় ধর্নায় পরিবার
