Headlines

৬ বছর ধরে বন্ধ ওয়াটার পাম্প, পানীয় জলের সংকটে উদয়কালাম পাড়ার বাসিন্দারা

মান্দাই, ৯ অক্টোবর: পানীয় জলের সমস্যা সমাধানের লক্ষ্যে বসানো হয়েছিল ওয়াটার পাম্প। কিন্তু বছর দুয়েক চলার পর থেকেই বন্ধ হয়ে পড়ে সেটি। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে পাম্পটি বন্ধ থাকায় পানীয় জলের সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সমস্যায় পড়েছেন পাম্পের অপারেটর সুকুমার দেববর্মাও। ঘটনাটি মান্দাই ব্লকের অধীন আর.সি নগর ভিলেজ কমিটির উদয়কালাম…

Read Full News

কমলপুর হাসপাতালে ১৪.৪৩ লক্ষ টাকার অ্যাম্বুলেন্স প্রদান, উদ্যোগী বিধায়ক মনোজ কান্তি দেব

কমলপুর, ৯ অক্টোবর: জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের হাতে তুলে দেওয়া হলো ১৪ লক্ষ ৪৩ হাজার ৭৭৯ টাকা মূল্যের একটি নতুন অ্যাম্বুলেন্স। বিধায়কের এলাকার উন্নয়ন তহবিল থেকে এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এর ফলে মহকুমার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।শুক্রবার কমলপুর টাউন হলে…

Read Full News

মায়ের গমন ও শারদ সম্মান, প্রস্তুতি বৈঠকে আগরতলা পুর নিগম

আগরতলা, ৯ অক্টোবর: দুর্গাপুজোকে কেন্দ্র করে মায়ের গমন এবং শারদ সম্মান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে আগরতলা পুর নিগম। এই উপলক্ষে শুক্রবার পুর নিগমের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল…

Read Full News

২৯ নম্বর ওয়ার্ডে নতুন অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা, ৯ অক্টোবর: নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে আগরতলা পুর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডে নতুন অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের পূর্ব জোনাল চেয়ারম্যান সুখময় সাহা, ২৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস-সহ অন্যান্য…

Read Full News

খরচ বাড়লেও থেমে নেই প্রতিমা তৈরির কাজ, সংকটে মৃৎশিল্পীরা

শারদ উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। দুর্গাপুজোকে ঘিরে রাজধানী আগরতলায় এখন চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের। দিন-রাত এক করে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। তবে উৎসবের মরশুমে ব্যস্ততা বাড়লেও বাড়তি খরচের কারণে আগের মতো লাভের মুখ দেখতে পারছেন না শিল্পীরা।আগরতলার প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী জানান, প্রতি বছর পুজোর সংখ্যা বাড়লেও প্রতিমা তৈরির…

Read Full News

বাড়ি থেকে বের হতেই চুরি, ধর্মনগরের মধ্য নয়াপাড়ায় চাঞ্চল্য

ধর্মনগর: কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন, আর সেই সুযোগেই ঘরে হাতসাফ করে গেল চোর! ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়ায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, মধ্য নয়াপাড়ায় অসীম পালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকেন হরচরণ শর্মা। অভিযোগ, তিনি অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগে তাঁর ঘরে চুরির ঘটনা ঘটে।অল্প সময়ের অনুপস্থিতিতে কীভাবে চোর…

Read Full News

লাইসেন্স চাওয়ায় স্বাস্থ্য আধিকারিককে মারধরের অভিযোগ, কৈলাসহর থানায় মামলা

হোটেলের লাইসেন্স দেখতে চাওয়াকে কেন্দ্র করে এক স্বাস্থ্য আধিকারিককে মারধরের অভিযোগ উঠল নেতা তথা হোটেল মালিক সুরজিৎ পাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে।অভিযোগ অনুযায়ী, হোটেলের প্রয়োজনীয় লাইসেন্স দেখতে চেয়েছিলেন সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিক। আর সেই বিষয়কে কেন্দ্র করেই আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুরজিৎ পাল ও তাঁর স্ত্রী। অভিযোগ, একপর্যায়ে…

Read Full News

কৃতী পড়ুয়াদের হাতে মেধা পুরস্কার

আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাজকল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থানাধিকারী কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি পশ্চিম ত্রিপুরা…

Read Full News

বেহাল রাস্তার দুর্ভোগ কাটাতে অভিচরণে শুরু রাস্তা সংস্কারের কাজ

মোহনপুর মহকুমার অভিচরণ থেকে কাইন্তাকোবরা যাওয়ার দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার অবশেষে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মার উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাত্রী…

Read Full News

১৫ বছরের সংসার, স্ত্রী নিখোঁজ! চোখের জলে স্বামীর আবেদন—‘আমার স্ত্রীকে ফিরিয়ে দিন’

আগরতলার জয়নগরে ১৫ বছরের সংসার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চলছিল পিন্টু বণিকের পরিবার। কিন্তু হঠাৎ স্ত্রী মেনুকা রায় বণিককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এখন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় একের পর এক জায়গায় খুঁজে বেড়াচ্ছেন পিন্টু।পিন্টুর অভিযোগ, সম্প্রতি তাঁর শাশুড়ি মেয়ের বাড়িতে আসার পর স্ত্রীকে নানা কথা বুঝিয়ে তাঁর কাছ থেকে দূরে…

Read Full News