Headlines

দ্রব্যমূল্য বৃদ্ধি ও চালকদের হয়রানির প্রতিবাদে শ্রমিক কংগ্রেসের বিক্ষোভ

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের উপর কথিত হয়রানির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকদের নানা সমস্যার মুখে পড়তে…

Read More

শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল আগরতলা

আগরতলার জগন্নাথ বাড়ি রোড এলাকায় একটি শোরুমের বৈদ্যুতিক বক্সে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এল এম সলি শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থলে বৈদ্যুতিক বক্সের আশপাশে কাঠ, প্লাইউড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য সামগ্রী পড়ে থাকতে…

Read More

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে জিতেন, বিজেপির বিরুদ্ধে তোপ

আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে পরিদর্শনে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। গত ২৪ আগস্ট সন্ধ্যায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে তিনি বলেন, এই ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়েও সরকারকে নিশানা করেন জিতেন চৌধুরী। তাঁর অভিযোগ, বিদ্যুৎ মাশুল নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আড়াল…

Read More

অবরোধে বাধা, ১ সেপ্টেম্বর আলোচনার আশ্বাস প্রশাসনের

দীর্ঘদিনের দাবি পূরণের দাবিতে অবরোধ করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দশরামের স্থানীয় বাসিন্দারা। তবে এসডিএমের হস্তক্ষেপে তাদের অবরোধ করতে দেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় চার বছর ধরে তাদের দাবি পূরণ হয়নি। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসা হবে।

Read More

১৪ লক্ষ টাকার বাজেটে মডার্ন ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পূজা

আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ভুট্টপুকুর নাগেরজলা সংলগ্ন মডার্ন ক্লাবে আয়োজিত হলো খুঁটি পূজা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। ক্লাব কর্মকর্তারা জানান, এবছর তাদের দুর্গাপুজোর আনুমানিক বাজেট ১৪ লক্ষ টাকা।

Read More

সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শুরু

আগরতলার দশরথ দেব ভবনের মিলনায়তনে শুরু হলো সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্য নেতৃত্বের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। সংগঠন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Read More

মাতারবাড়ির সংঘর্ষ নিয়ে মুখ খুললেন জিতেন চৌধুরী

মাতারবাড়ি দাতারামবাড়ি এলাকায় বিজেপি ও মথার সংঘর্ষের ঘটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান।

Read More

বিদ্যাসাগরকাণ্ডে পাল্টা সরব বিজেপি, প্রতাপগড়ে প্রতিবাদ সভা

বিদ্যাসাগর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাল্টা প্রতিবাদে সরব হলো বিজেপি। মঙ্গলবার ১৩ প্রতাপগড় মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজন করা হয় প্রতিবাদ সভা।সভায় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে ঘটনায় দলের অবস্থান তুলে ধরেন এবং প্রতিবাদ জানান। বক্তাদের দাবি, বিদ্যাসাগর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে।পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায়…

Read More

চুরি যাওয়া স্কুটি-সিলিন্ডার উদ্ধার, বড়সড় সাফল্য পশ্চিম থানার পুলিশের

চুরির ঘটনায় তদন্ত চালিয়ে চুরি যাওয়া স্কুটি, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। ঘটনায় পুলিশের তৎপরতায় স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্তদের মধ্যে।উদ্ধার হওয়া সামগ্রী ও তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি সঞ্জিত সেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনাগুলির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার…

Read More

শীতলাটিলায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, ক্ষোভে এলাকাবাসী

বিশালগড় থানাধীন শীতলাটিলা এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত পুজো দিতে এসে চুরির বিষয়টি দেখতে পান। এরপর স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরদের জানানো হলে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মন্দিরে চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ের বিভিন্ন…

Read More