বিএসএফ পরিচয়ে দুই বছরের প্রতারণা! পানিসাগরে ব্যবসায়ীদের হাতে ধরা উত্তম চাকমা
পানিসাগর, ১ জুন: বিএসএফের কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাকে ঘিরে পানিসাগর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে পানিসাগর বাজার, চামটিলা, বিলথৈ এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএসএফের সদস্য বলে পরিচয় দিতেন।…
