Headlines

মান্দাইয়ে NDA-র জয়জয়কার, উচ্ছ্বাসে কর্মী-সমর্থকরা

মান্দাইয়ে ADC ভিলেজ কাউন্সিল নির্বাচনে কার্যত NDA জোটের দাপট। দীর্ঘ প্রায় ১০ বছর পর ত্রিপুরায় অনুষ্ঠিত এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার একমাত্র মান্দাই ব্লকের ২৬টি ভিলেজ কাউন্সিলেই বড় সাফল্য পেল NDA।২৬টি ভিলেজ কাউন্সিলের মধ্যে ১১টিতে NDA প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বাকি ১৫টি ভিলেজ কাউন্সিলের ৫৭টি আসনে ভোটগ্রহণ হয়। গণনা শেষে জানা যায়, অধিকাংশ আসনেই…

Read Full News

🔴 তুলাশিখরে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, লাঠিচার্জে আহত ১০–১২

এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গণনাকেন্দ্রে উত্তেজনা ছড়ায়। খোয়াই জেলার তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত ভিলেজ কাউন্সিলগুলির ভোট গণনাও শুরু হয় সকাল ৮টা থেকে।তুলাশিখরের ভারত সরদার বিদ্যালয়ে নির্ধারিত গণনাকেন্দ্রের বাইরে আগে থেকেই ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল পুলিশ। তবে সকাল ৮টার পর এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে…

Read Full News

সালেমায় গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনা, এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে মহারানীতে পথ অবরোধ

সালেমা ব্লকের মহারানী হাইস্কুলে ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, গণনা কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর এজেন্টদের তিপ্রা মথার কর্মী-সমর্থকরা বের করে দেন। একইসঙ্গে এজেন্টদের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে।ঘটনার প্রতিবাদে মহারানী এলাকায় পথ অবরোধ করেন সিপিআই(এম) কর্মী-সমর্থকরা। এর জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায়…

Read Full News

চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, রাস্তায় গাছ ফেলে অবরোধ!

খোয়াই: এডিসি ভিলেজ কমিটির ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের চাম্পাহাওর এলাকায়। গণনাকেন্দ্রের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়। গণনাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সকাল থেকেই…

Read Full News

জিবি হাসপাতালের আন্দোলন, মোবাইল নিষেধাজ্ঞা ও ভিলেজ নির্বাচনের ফল—মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আগরতলা: জিবি হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন, হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল—এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।জিবি হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন। চিকিৎসা পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় এবং রোগীদের স্বার্থ…

Read Full News

চাম্পাহাওরে উত্তেজনা, গণনা কেন্দ্রের বাইরে লাঠিচার্জ!

তুলাশিখর আরডি ব্লকের অন্তর্গত চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে জমায়েতকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গণনা কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Read Full News

তিনদলীয় সহাবস্থানে রুপাইছড়িতে শান্তিপূর্ণ ভোট গণনা

রুপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত ১৮টি এডিসি ভিলেজের ভোট গণনা চলছে শান্তিপূর্ণ পরিবেশে। সোমবার চাতকছড়ি স্কুলে নির্ধারিত ভোট গণনা কেন্দ্রে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। তিনদলীয় সহাবস্থানের মধ্য দিয়ে নির্বিঘ্নে চলছে গণনা।ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন রুপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রীতম দেবনাথ। গণনা কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ…

Read Full News

🗳️ জোলাইবাড়িতে শুরু ভিলেজ কমিটির ভোট গণনা

জোলাইবাড়ি: রাজ্যের অন্যান্য এলাকার মতো দক্ষিণ জেলার জোলাইবাড়ি আরডি ব্লকের ১০টি ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সাঁচিরামবাড়ি এলাকার শহিদ ধনঞ্জয় ত্রিপুরা স্মৃতি ইংরেজি মাধ্যম হাই স্কুলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় গণনা প্রক্রিয়া।গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট ও কাউন্টিং পার্সনদের নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। পাশাপাশি কঠোর নিরাপত্তার মধ্যে…

Read Full News

🚨 থলিবাড়ি থেকে ফেরার পথে IG-এর গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা

থলিবাড়ি গণনা কেন্দ্র থেকে ফেরার পথে আইন-শৃঙ্খলা বিভাগের আইজি মনচাক ইপ্পারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, ফেরার পথে দুষ্কৃতীরা তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন আইজি।হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

Read Full News

জিবি হাসপাতালে মোবাইল নিষিদ্ধ, ক্ষোভ রোগীর পরিজনদের

আগরতলা: জিবি হাসপাতালের অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার, ছবি তোলা এবং ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন অংশে এ সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ঘিরে রোগীর পরিজনদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নথিভুক্ত করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ছবি…

Read Full News