Headlines

অটো-ই-রিকশা শ্রমিকদের দাবিতে সরব CITU, ট্রান্সপোর্ট কমিশনারকে ডেপুটেশন

আগরতলা: শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে শ্রমিকবিরোধী আইন ও সিদ্ধান্তের অভিযোগ তুলে সরব হলো CITU। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচল নিয়ে বিভিন্ন বিধিনিষেধের ফলে…

Read More

সাত দফা দাবিতে গণঅবস্থান, ADC-তে নিয়োগ নিয়ে সরব GMP-TYF-TSU

আগরতলা: সাত দফা দাবিতে আগরতলায় গণঅবস্থানের আয়োজন করল GMP, TYF ও TSU। সোমবার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি, এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করার দাবিও জানানো…

Read More

নদীতে তলিয়ে গেল ৮ বছরের আজমীর, কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার মৃতদেহ

আগরতলা: বড় ভাইয়ের সঙ্গে নদীতে খেলতে গিয়ে মর্মান্তিকভাবে জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু আজমীর হোসেন। সোমবার দুপুরে নবীনগরের মুক্তার হোসেনপাড়া (বাজারপাড়া) এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।জানা যায়, বড় ভাইয়ের সঙ্গে নদীর জলে খেলছিল আজমীর। আচমকাই জলের গভীরে তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও NDRF-এর সদস্যরা।…

Read More

টিংকুর স্মরণে রক্তদান, মানবিকতার নজির পরিবারের

আগরতলা: প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল তাঁর পরিবার ও পরিজনরা। সোমবার হাপানিয়া হাসপাতাল সংলগ্ন তাঁদের বাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।হাপানিয়া এলাকার বাসিন্দা টিংকু সাহা কিডনি-জনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। অসুস্থ থাকাকালীন হাসপাতালে চিকিৎসার জন্য তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের…

Read More

৯ বছরের আয়ুষীকে বাঁচাতে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের

শান্তিরবাজার: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী দিনমজুর পরিবারের ৯ বছরের শিশু আয়ুষী দাস দীর্ঘদিন ধরে বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কিন্তু আর্থিক সংকটে পড়েছে পরিবার।পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (বিদ্যাজ্যোতি) তৃতীয়…

Read More

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিকদের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা: ১১ দফা দাবিতে সোমবার রাজধানীতে মিছিল করল ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশ। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ১১ দফা দাবিসংবলিত ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের নেতা তথা বিএমএস-এর অসীম দত্ত অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা চালকদের…

Read More

TTAADC প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মন্ত্রী অনিমেষ দেববর্মার

TTAADC প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বশাসন, উন্নয়ন ও জনকল্যাণের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।TTAADC-এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও জনগণের স্বার্থে এর ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী আগামী দিনে আরও উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত…

Read More

ভারী বৃষ্টিতে বামুটিয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আবেদন কৃষকদের

টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার কৃষকরা। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা, গুচামুড়া-সহ একাধিক এলাকায় কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।স্থানীয় কৃষকদের দাবি, সীমান্ত কাঁটাতারের বেড়ার এপার-ওপার উভয় দিকেই বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গেছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও জল নামেনি বলে…

Read More

ADC দিবসের কর্মসূচিতে বামুটিয়ায় কংগ্রেসে যোগ ২০ ভোটারের

রবিবার ২৩ আগস্ট গোটা রাজ্যের পাশাপাশি বামুটিয়াতেও TTAA DC দিবস পালন করল বামুটিয়া ব্লক কংগ্রেস। কালী বামুটিয়া বিধানসভার কালী বাজার এলাকায় আয়োজিত হয় এই কর্মসূচি।এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।যোগদান কর্মসূচিতে…

Read More

লালছড়া হাউসিং কলোনিতে বন্যার জল, আতঙ্কে বাসিন্দারা

টানা বৃষ্টিতে খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই একাধিক বাড়িতে জল ঢুকতে শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে জলস্তর ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।স্থানীয়দের…

Read More