Headlines

১৯ নম্বর ওয়ার্ডে ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’ উদ্বোধন, মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কর্মসূচির সূচনা হলো। ওয়ার্ডের প্রথম তলায় ‘মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরি’র শুভ উদ্বোধন এবং মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।মেয়র দীপক মজুমদারের হাত ধরে এই দুই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধিরা। অনুষ্ঠানে স্থানীয়…

Read Full News

লিচুবাগানের পুকুরে রহস্যজনকভাবে রূপক পালের মৃতদেহ উদ্ধার

আগরতলার লিচুবাগান ঘোষপাড়া এলাকায় একটি পুকুর থেকে রহস্যজনক অবস্থায় রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Read Full News

বিজেপির নাম ভাঙিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ, ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগরের রাজবাড়ি এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিজেপির নাম ভাঙিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ধর্মনগর থানায় অভিযোগ জানিয়ে নিরাপত্তার দাবি করেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Read Full News

🎓 প্রাক্তনীদের উদ্যোগে ‘প্রেরণা’ স্কলারশিপ, উৎসাহিত পড়ুয়ারা

আগরতলার নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘প্রেরণা’ স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। বিদ্যালয়ের ১৯৮৫ সালের মাধ্যমিক ও ১৯৮৭ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তনীদের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে প্রয়োজনীয় শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন ছাত্র ও প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার…

Read Full News

কুলিবাড়ি স্কুলে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, প্রশ্নের মুখে পঠনপাঠন

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ওয়াটলক টুইথু অভিচরণ সার্কেলের অন্তর্গত কুলিবাড়ি ইংলিশ মিডিয়াম জে বি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো বিদ্যালয়ে না আসার অভিযোগ উঠেছে। অভিযোগ, দিনের পর দিন এমন পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন।স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে অনেক সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের অপেক্ষা করতে হচ্ছে। আবার কোনো কোনো শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত না থাকার…

Read Full News

৭ অক্টোবর ‘সেবা জ্যোতি যাত্রা’, প্রস্তুতি বৈঠকে প্রশাসনের তৎপরতা

আগামী ৭ অক্টোবর রাজ্যে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা সরকারের খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সভায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। কর্মসূচিকে সুষ্ঠু…

Read Full News

WFTU-র ৮২তম প্রতিষ্ঠা দিবস, সিআইটিইউ দপ্তরে সভা

আগরতলা: ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (WFTU)-এর ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউ রাজ্য দপ্তরে এক হল সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্ত সহ সিআইটিইউ ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।সভায় WFTU-র প্রতিষ্ঠার ইতিহাস, শ্রমিকদের অধিকার এবং শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের ঐক্য…

Read Full News

হঠাৎ স্কুলে মুখ্যমন্ত্রী! ক্ষেত্রমোহনপুরে মানিক সাহার পরিদর্শন

শান্তিপাড়া এলাকায় অবস্থিত ক্ষেত্রমোহনপুর স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। স্কুলে পৌঁছে তিনি বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

Read Full News

উদয়পুরের গুলি কাণ্ডে অভিষেকের বক্তব্যের পাল্টা জবাব জীতেন্দ্রর

পুর নির্বাচন, পুরভোটে জোট এবং উদয়পুরের গুলি কাণ্ড নিয়ে অভিষেক দেব রায়ের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।সম্প্রতি উদয়পুরের গুলি কাণ্ডসহ পুরভোটের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। সেই প্রেক্ষাপটে অভিষেক দেব রায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট ঘটনাগুলি নিয়ে বিরোধীদের অবস্থান তুলে ধরেন।পুরভোটে জোটের সম্ভাবনা, রাজনৈতিক পরিস্থিতি…

Read Full News

পুজোর মুখে বক্সনগরে শোক! রহস্যজনকভাবে উদ্ধার ব্যবসায়ী অরুণ রুদ্র পালের দেহ

বক্সনগর, ২ অক্টোবর: পুজোর মুখে বক্সনগর বাজারে নেমে এসেছে শোকের ছায়া। বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী অরুণ রুদ্র পাল-এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।পরিবারের দাবি, শুক্রবার তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বাড়ির পাশের একটি সেতুর কাছে প্লাস্টিকের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার…

Read Full News