Headlines

তিরঙ্গায় রঙিন পশ্চিম জেলা, পুলিশের র‍্যালিতে দেশপ্রেমের বার্তা

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো বিশেষ তিরঙ্গা র‍্যালি। জাতীয় পতাকা হাতে র‍্যালিতে অংশ নেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।র‍্যালির মাধ্যমে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের বার্তা তুলে ধরা হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে…

Read Full News

⚡ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে উঠে গেলেন রতন লাল নাথ! স্মার্ট মিটার ইস্যুতে জোর চর্চা

স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। সম্মেলনে মন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই মন্ত্রী নিজের চেয়ার থেকে উঠে চলে যান বলে অভিযোগ। ফলে স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর অধরাই থেকে যায়।সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন…

Read Full News

⚡ স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে মহাকরণে রতন লাল নাথের সাংবাদিক সম্মেলন

স্মার্ট মিটার এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার চালু, বিদ্যুৎ বিলের হিসাব এবং গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী। সম্প্রতি স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ দেখা দেওয়ার…

Read Full News

🏥 ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় নতুন পদক্ষেপ, মডেল জেলা হিসেবে পশ্চিম ত্রিপুরার যাত্রা শুরু

ত্রিপুরায় আরও আধুনিক ও সমন্বিত স্বাস্থ্য পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে শুরু হল ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়ন কর্মসূচি। ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (IHMIS)-এর উপর কর্মশালার পাশাপাশি সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের জন্য পশ্চিম ত্রিপুরা জেলাকে রাজ্যের মডেল জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মসূচিকে রাজ্যে ডিজিটালভাবে সমন্বিত, আন্তঃপরিচালনযোগ্য এবং নাগরিককেন্দ্রিক স্বাস্থ্য…

Read Full News

🚨 নাবালিকা নিখোঁজের অভিযোগে উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বিশ্রামগঞ্জে

বিশ্রামগঞ্জ থানা এলাকার বড়জলা গ্রামে এক নাবালিকাকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগ, এক যুবকের বিরুদ্ধে তাকে অপহরণের অভিযোগ রয়েছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলেও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত…

Read Full News

🚰 বারবার ফাটছে জলের পাইপলাইন! ভূমিহীন টিলায় জল পরিষেবা নিয়ে চাঞ্চল্য

গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি হলেও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে বারবার ব্যাহত হচ্ছে জল পরিষেবা। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকায় পানীয় জলের পাইপলাইন ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।তেলিয়ামুড়া ডব্লিউএস দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এ. দেববর্মার অভিযোগ, ভূমিহীন টিলা এলাকায় দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে…

Read Full News

🌳 সবুজের বার্তা নিয়ে সাচিরামবাড়িতে বনমহোৎসব, বৃক্ষরোপণে জোর মন্ত্রী শুক্লাচরণের

সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা নিয়ে সাচিরামবাড়িতে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বনমহোৎসব। বগাফা বন মহকুমার উদ্যোগে এবং ৯ম ব্যাটালিয়ন টিএসআরের সহযোগিতায় মঙ্গলবার সাচিরামবাড়ির ৯ম ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্প প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের টিআরপি, পিটিজি এবং সংখ্যালঘু…

Read Full News

⚡ “বিদ্যুৎ বিল মানি না”—ভূতুরিয়ায় বিদ্যুৎ দপ্তর ঘেরাও, তিপরা মথার বিক্ষোভ

অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ তুলে ভূতুরিয়া বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল তিপরা মথা দলের মাইনোরিটি সেল। বিদ্যুৎ বিলের ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ এবং বিল সংক্রান্ত জবাবদিহির দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা না করেই বিদ্যুৎ…

Read Full News

🎓 নতুন কোর্স, পুরস্কার ও আধুনিক পরিকাঠামো—শিক্ষায় নতুন উচ্চতায় USTM

আগরতলা, ১১ আগস্ট: আধুনিক শিক্ষাক্রম, একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি এবং দ্রুত পরিকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (USTM)।মঙ্গলবার মেঘালয়ের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্রিপুরার একটি মিডিয়া টিমের সঙ্গে মতবিনিময়কালে USTM-এর চ্যান্সেলর মাহবুবুল হক জানান, ভবিষ্যতের শিল্পক্ষেত্রের চাহিদা এবং আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে…

Read Full News

💧 “পানি ছাড়া বাঁচব কীভাবে?”—জলের দাবিতে ৩৬ মাইলে অবরোধ, আটকে মন্ত্রী কিশোর বর্মন

“প্রাণ ছাড়া বাঁচব কীভাবে?”—পানীয় জলের সংকটে এমনই প্রশ্ন কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।অবরোধের জেরে আসাম-আগরতলা জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট। আন্দোলনকারীদের অবরোধে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ বহু যাত্রী ও যানবাহন।স্থানীয়দের অভিযোগ, টানা কয়েকদিন ধরে…

Read Full News