Headlines

🇮🇳 ‘হর ঘর তিরঙ্গা’য় দেশপ্রেমের বার্তা, বড়দেওয়ালীতে বিশেষ কর্মসূচি

৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশজুড়ে চলছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে ৮ নম্বর বড়দেওয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি।এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, কর্পোরেটর রত্না দত্ত, কর্পোরেটর অলক রায়সহ ৮ নম্বর বড়দেওয়ালী কেন্দ্রের নেতৃত্ব ও কর্মীরা। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের আবহে দেশপ্রেমের বার্তা…

Read Full News

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে TET উত্তীর্ণরা, মহিলা কলেজের সামনে পুলিশের বাধা

২০২৪ সালের TET উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন চাকরিপ্রার্থীরা। তবে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর আগেই মহিলা কলেজের সামনে পুলিশ তাদের আটকে দেয়। নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা TET উত্তীর্ণদের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

Read Full News

১১ দফা দাবিতে আগরতলায় ‘জেল ভরো’ আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিক্ষোভে বাম নেতৃত্ব

শ্রমিক, কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিতে এবং সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও পালিত হলো ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচি।সোমবার, ১০ আগস্ট রাজ্যের চারটি গণসংগঠন—সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু হয়ে আগরতলা পোস্ট…

Read Full News

চড়িলামের কালিটিলায় যুবকের তাণ্ডবে আতঙ্ক, বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ; আটক ১

রবিবার চড়িলামের কালিটিলা এলাকায় এক ব্যক্তির তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই ব্যক্তি আচমকাই এলাকার একাধিক বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন। আতঙ্কে কয়েকজন বাসিন্দা নিরাপদ স্থানে সরে যান।পরিস্থিতি বেগতিক দেখে এলাকার কয়েকজন যুবক এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে…

Read Full News

বেহাল রাস্তা, বিপজ্জনক কালভার্ট—বছরভর দুর্ভোগে মদন কোবরার বাসিন্দারা, ক্ষোভ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

বেহাল রাস্তা ও যাতায়াতের অযোগ্য কালভার্ট মেরামতের দাবিতে সরব হলেন মান্দাই বিধানসভা কেন্দ্রের উত্তর মদন কোবরা এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।স্থানীয়দের অভিযোগ, ডাকদু তুইসা সাব-জোনালের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির অন্তর্গত এলাকায় একটি বক্স কালভার্ট নির্মাণ করা হলেও তার দু’পাশে পর্যাপ্ত মাটি না থাকায়…

Read Full News

মাটির নিচে ৪ ড্রাম! পিআর বাড়িতে পুলিশের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার, গ্রেফতার বাবা-ছেলে

গোপন খবরের ভিত্তিতে বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পিআর বাড়ি থানার পুলিশ। রবিবার রাজনগর থানাধীন মনাইপাথর কিলিংপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, ওসি রতন রবি দাসের নেতৃত্বে এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেনসিক দলের সদস্যরা অভিযানে অংশ নেন। দুলাল মজুমদারের বাড়িতে তল্লাশি…

Read Full News

শ্মশানের টাকায় নেতার বাড়িতে বিল্ডিং! বিস্ফোরক অভিযোগ বিশ্রামগঞ্জবাসীর

শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ নিয়ে গুরুতর অভিযোগ উঠল বিশ্রামগঞ্জে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শ্মশানের কাজে ব্যবহারের জন্য বরাদ্দ অর্থের অপব্যবহার করে এক নেতার বাড়িতে বিল্ডিং নির্মাণ করা হয়েছে।অভিযোগ ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্রামগঞ্জবাসীর দাবি, শ্মশানের উন্নয়নের টাকা কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত করা হোক।স্থানীয়দের আরও অভিযোগ, শ্মশানের…

Read Full News

রাতের আঁধারে হনুমান মূর্তিতে ভাঙচুরের অভিযোগ, শচীন্দ্রলাল এলাকায় উত্তেজনা ও পথ অবরোধ

রাজধানীর শহরতলির শচীন্দ্রলাল এলাকার চারিপাড়ায় হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হনুমান মূর্তির মুন্ডচ্ছেদ করে পালিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ দেখা দেয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।বিশ্ব হিন্দু পরিষদের নেতারাও ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে অভিযুক্তদের…

Read Full News

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার ৪৪ নম্বর সীমান্ত অঞ্চলে প্রায় ৫-৬ জন বাংলাদেশি যুবক পাচারসামগ্রী…

Read Full News

বাংলাদেশি যুবককে সহযোগিতার অভিযোগের পর ফের বিতর্কে, হোটেলে আটক বিজেপি ঘনিষ্ঠ কৌশিক

বাংলাদেশি এক যুবককে সহযোগিতার অভিযোগে ঊনকোটি জেলার যুব মোর্চার সহ-সভাপতি দীপঙ্কর রায়কে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।অভিযোগ, চণ্ডীপুর বিধানসভার বিজেপির আইটি ইনচার্জ তথা মন্ত্রীঘনিষ্ঠ বলে পরিচিত কৌশিককে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে এক তরুণীর সঙ্গে অবস্থানকালে সাংবাদিকরা আটক করেন। হোটেলের কক্ষে অবৈধ কার্যকলাপ চলছিল বলেও অভিযোগ উঠেছে।তবে ঘটনাটি…

Read Full News