‘আগে সংসার, পরে সরকারি দায়িত্ব!’—দেরিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার অভিযোগ দিদিমণির বিরুদ্ধে
চড়িলাম, ২৭ জুন: চড়িলাম ব্লকের উত্তর লালসিংমুড়া নতুন কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলকা দেবনাথের বিরুদ্ধে প্রতিদিন নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সকালেই খোলার কথা থাকলেও অলকা দেবনাথ নিয়মিত সকাল ৯টার পর কেন্দ্রে পৌঁছান। এতে কেন্দ্রের পরিষেবা ব্যাহত হচ্ছে এবং শিশু ও উপভোক্তাদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলে দাবি…
