Headlines

বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরে সিআইটিইউ-র ডেপুটেশন

আগরতলা, ২৯ জুন: শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ-র জিরানিয়া শাখা।সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে একটি স্মারকলিপি জমা দেন। ডেপুটেশনে শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট একাধিক বিষয়, কর্মসংস্থান, ন্যায্য মজুরি এবং অন্যান্য দাবির কথা তুলে ধরা হয়।সিআইটিইউ নেতৃত্বের দাবি, শ্রমজীবী মানুষের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর…

Read More

মিড-ডে মিল খেতে গাছের নিচে ছাত্রছাত্রীরা! লক্ষ্মীছড়া স্কুলের পরিকাঠামো নিয়ে অভিভাবকদের ক্ষোভ

গোলাঘাটি, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবকরা। তাদের দাবি, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার নির্দিষ্ট স্থান, বিশুদ্ধ পানীয় জল এবং পর্যাপ্ত শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছেন ছাত্রছাত্রীরা।অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডাইনিং শেড বা বসার ব্যবস্থা নেই। ফলে শিক্ষার্থীদের…

Read More

আগরতলায় নারী ও শিশু কল্যাণ প্রকল্প পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী

আগরতলা, ২৯ জুন: ত্রিপুরায় নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার আগরতলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী।পরিদর্শনের অংশ হিসেবে তিনি অভয়নগরে অবস্থিত গার্লস ইউনিট-২ (CCI), মহিলা আশ্রম সংলগ্ন ‘সক্ষম’ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং নির্মীয়মাণ কর্মজীবী মহিলাদের হোস্টেল পরিদর্শন করেন।এসময় তাঁর সঙ্গে ছিলেন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ…

Read More

বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূকর পালনের অভিযোগ, শিশু ও গর্ভবতীদের পরিষেবা বন্ধে ক্ষোভ

ফাগুনাপাড়া, ২৯ জুন: দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা ফাগুনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুদের পাঠদান ও পুষ্টি পরিষেবার জন্য নির্ধারিত কেন্দ্রটি বর্তমানে শূকর পালনের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী দুর্গা দেববর্মার মৃত্যুর পর নতুন কর্মী হিসেবে সূর্যরাণী দেববর্মাকে নিয়োগ…

Read More

৩৬ মাইলে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত মালবাহী গাড়ির চালক

তেলিয়ামুড়া, ২৯ জুন: খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার একটি ছোট মালবাহী গাড়ি ও একটি কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক চালক। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগরতলা থেকে কুমারঘাটগামী একটি ছোট মালবাহী গাড়ি ৩৬ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে…

Read More

আগরতলায় ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুমের উদ্বোধন

আগরতলা, ২৯ জুন: আগরতলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘মা ত্রিপুরেশ্বরী’ গোল্ড প্লেটেড জুয়েলারি শোরুম। সোমবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ফরিয়াদ-এর ম্যানেজিং ডিরেক্টর শানিত দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন শোরুমের কর্ণধার অজয় চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।শোরুম কর্তৃপক্ষ…

Read More

ফটিকরায়ে বড় সাফল্য, ২৭১ কেজির বেশি গাঁজাসহ গাড়ি আটক; ধৃত ২

কুমারঘাট, ২৯ জুন: উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা এলাকার ডেমডুমে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২৭১.৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবোঝাই গাড়িটি আটক করা হয়। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য এবং পাচারচক্রের সঙ্গে…

Read More

‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর রজতজয়ন্তী সূচনা, গ্রাহকদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা

আগরতলা, ২৯ জুন: স্বর্ণকমল জুয়েলার্স-এর জনপ্রিয় বার্ষিক জুয়েলারি উৎসব ‘স্বর্ণবর্ষা ২০২৬’-এর ২৫তম তথা রজতজয়ন্তী সংস্করণের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসবের ঘোষণা করা হয়।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ উৎসব। এ সময় গ্রাহকদের জন্য থাকছে সোনা ও হিরের গয়নায়…

Read More

প্রেমিকের বাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার, উত্তেজনা বনকুমারীতে

জম্পুইজলা, ২৯ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা মহকুমার বনকুমারী এলাকায় এক তরুণীর মরদেহ প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকের বাড়িতে তরুণীর মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, ঘটনার জেরে তরুণীর মা ক্ষোভে প্রেমিক তথা হবু জামাতার…

Read More

শান্তিরবাজার রেল স্টেশনে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি

শান্তিরবাজার, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার রেল স্টেশনকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, স্টেশনের দ্বিতল ভবন ও আশপাশের কিছু এলাকায় নিয়মিত নেশার আসর, অবাধ আড্ডা এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ চলছে। এছাড়া স্টেশন চত্বরে ব্যবহৃত কনডমের খালি প্যাকেট পড়ে থাকতে…

Read More