Headlines

রেলস্টেশনে ২৫ কেজি গাঁজা উদ্ধার, তিন মহিলা আটক!

আগরতলার যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। ঘটনায় তিন মহিলাকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আটক মহিলারা বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজা আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আটক তিন মহিলার নাম মোনাকিয়া দেবী, রিকু দেবী…

Read More

শাটার ভেঙে মার্বেল হাউসে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা!

গতকাল রাতে পূর্ব থানা সংলগ্ন জয়পুর মার্বেল হাউসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর ক্যাশ বাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় তারা।ঘটনার পর দোকানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চুরির ঘটনায় ক্ষোভ উগরে দেন দোকানের ম্যানেজার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকার…

Read More

পাঁচ মোবাইলসহ চোর গ্রেফতার, অভয়নগরে পুলিশের সাফল্য

আগরতলার অভয়নগর আউটপোস্টের পুলিশের তৎপরতায় পাঁচটি মোবাইল ফোনসহ এক সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মোবাইলগুলির বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Read More

৪০০ পড়ুয়ার জন্য শিক্ষক মাত্র ৪, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ!

কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ মিডিয়াম মেমোরিয়াল এইচএস স্কুলের মর্নিং সেকশনে তীব্র শিক্ষক সংকটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় ৪০০ জন পড়ুয়ার জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন—এমন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অভিভাবকরা। একপর্যায়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ,…

Read More

খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৬তম শহীদান দিবস পালন

১৯৭০ সালের খাদ্য আন্দোলনের শহীদ কাজল বর্মনের ৫৬তম শহীদান দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল এসএফআই। এদিন ছাত্র যুব ভবনে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শহীদ কাজল বর্মনের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা…

Read More

শ্রদ্ধায় রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী পালন

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের পতাকাও যথাযথ মর্যাদায় উত্তোলন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেসের নেতা-কর্মীরা প্রয়াত…

Read More

মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে কেবিনেট বৈঠক, সিদ্ধান্ত জানাতে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত

মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার পৌরোহিত্যে মহাকরণে অনুষ্ঠিত হলো রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বিভিন্ন প্রশাসনিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।কেবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী কেবিনেটের বিভিন্ন সিদ্ধান্ত ও তার বিস্তারিত দিক তুলে ধরেন। সরকারের…

Read More

৯ দফা দাবিতে রাজ্যপালের দ্বারস্থ আত্মসমর্পণকারী জঙ্গিগোষ্ঠীর সদস্যরা

আত্মসমর্পণকারী বিভিন্ন জঙ্গিগোষ্ঠী—NLFT, ATTF, BNCT, TTYF ও ATBF-এর প্রতিনিধিরা নিজেদের নয় দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করেন।তাদের বক্তব্য, আত্মসমর্পণের পর পুনর্বাসন ও অন্যান্য দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দাবিগুলি দ্রুত পূরণের জন্য রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।এদিন আত্মসমর্পণকারী সদস্যদের পক্ষ থেকে JARC-এর কনভেনার জীবন জয় রিয়াং জানান, নির্ধারিত সময়ের…

Read More

মতিনগর সীমান্ত সড়কে ৫২৫ বোতল এসকুফ সিরাপ উদ্ধার!

সোনামুড়ার মতিনগর সীমান্ত সড়ক থেকে বিপুল পরিমাণ এসকুফ (ESKUF) কাশির সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মোবাইল ডিউটি চলাকালীন রাস্তার পাশে দাবিহীন অবস্থায় পড়ে থাকা ৫২৫ বোতল সিরাপ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো জব্দ করা হয়েছে।ঘটনার পর সোনামুড়া থানার…

Read More

তিনবার জিও ট্যাগিং, তবুও আবাসের তালিকায় নাম নেই পরিমলের!

উত্তর হুরুয়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৫৫ বছরের পরিমল দাস। পেশায় দিনমজুর। স্ত্রী, তিন ছেলে, পুত্রবধূ ও নাতনিসহ সাত সদস্যের সংসার তাঁর। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে পাকা ঘর তৈরি করা তাঁর কাছে কার্যত অসম্ভব।অভিযোগ, পরিমল দাসের বাড়িতে তিনবার জিও ট্যাগিং হয়েছে। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ব্লক…

Read More