Headlines

তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, জনতার হাতে যুবক আটক! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে আনন্দবাজারের রাজনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে নিয়ে আনন্দবাজারের রাজনগর এলাকায় পৌঁছলে স্থানীয়দের…

Read More

গোপন খবরের ভিত্তিতে খোয়াইয়ে নেশাবিরোধী অভিযান, বিপুল দেশি মদ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় নেশাবিরোধী অভিযানে নামে খোয়াই থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশি বাংলা মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।খোয়াই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অবৈধভাবে মজুত রাখা দেশি বাংলা মদ উদ্ধার করা হয়।অভিযানের বিষয়ে খোয়াই থানার ওসি পারজিত মালাকার জানান, নেশাজাতীয়…

Read More

শান্তিরবাজারে মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধা নিবেদন বিজেপির

শান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ত্রিপুরার আধুনিক স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মজয়ন্তী। বুধবার ভারতীয় জনতা পার্টির ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।শান্তিরবাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ…

Read More

সাতচাঁদে মহারাজা বীর বিক্রমের জন্মজয়ন্তী, সম্মানিত তিন বিশিষ্ট ব্যক্তি

ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদে জেলা ভিত্তিক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার, ১৯ আগস্ট সকাল ১১টায় সাতচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতি এবং সাব্রুম নগর…

Read More

গভীর রাতে আইনজীবীর বাড়িতে ঢোকার চেষ্টা! ভাঙচুরের পর CCTV নিয়ে গেল দুষ্কৃতকারীরা

কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৮ আগস্ট রাত ২টা ৩২ মিনিট নাগাদ প্রায় ১০ থেকে ১৩ জনের একটি দল বাড়িতে ঢোকার চেষ্টা করে।বাড়িতে থাকা CCTV ক্যামেরায় ঘটনার বেশ কিছুটা অংশ ধরা পড়ে। এরপর দুষ্কৃতকারীরা ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যায় বলে অভিযোগ।…

Read More

বুলেট ক্লাবের ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা, থাকছে বিশেষ থ্রিডি লাইটের আকর্ষণ

তেলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব হিসেবে পরিচিত বুলেট ক্লাবের দুর্গাপূজা এবার পা রাখল ৫০তম বর্ষে। এই উপলক্ষে বুধবার পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ৫০তম দুর্গাপূজার খুঁটি পূজা।খুঁটি পূজা শেষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রবীণ সদস্যদের হাত দিয়ে এ বছরের দুর্গাপূজার থিমের ছবি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।বুলেট ক্লাবের সম্পাদক পার্থ সারথি রায় জানান, এবছর ক্লাবের দুর্গাপূজা ৫০তম…

Read More

মুঙ্গিয়াকামিতে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে তেলিয়ামুড়ার ১১ নম্বর মহারানী এডিসি কনস্টিটুয়েন্সির মুঙ্গিয়াকামি তিপ্রা মথা দলের পার্টি অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় মহারাজার জন্মদিন পালন করেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিন মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি উৎপল দেববর্মা, তেই ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা,…

Read More

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা ত্রিপুরায় এসে পৌঁছেছেন। বুধবার আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শংকর প্রসাদ দত্ত, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ অন্যান্যরা।রাষ্ট্রদূতের ত্রিপুরা সফরকে ঘিরে সংশ্লিষ্ট মহলে উৎসাহ তৈরি হয়েছে। সফরকালে বিভিন্ন কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Read More

প্রযুক্তির জোরে সাফল্য, উদয়পুরে উদ্ধার ১০ হারানো মোবাইল

প্রযুক্তির সহায়তায় সাফল্য পেল উদয়পুর থানার পুলিশ। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে মোবাইল হারানো ব্যক্তিদের মধ্যে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধারে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Read More

নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যান চলাচল, ধর্মনগরে ক্ষোভ

ধর্মনগর শহরের রাজবাড়ি বিএমএস অফিস সংলগ্ন ব্রিজ এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ চাকার হাইবা ও ওভারলোডেড পাথরবাহী লরি চলাচলের অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে নিষিদ্ধ রুট দিয়ে ভারী যান চলাচলের ফলে রাস্তা ও ব্রিজের ক্ষতি আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের দাবি, রাজবাড়ি ব্রিজ ও শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে…

Read More