হোস্টেলে রাতের পরিদর্শনে মন্ত্রী বিকাশ, ছাত্রীদের মুখে শুনলেন সমস্যা
দূর-দূরান্তের বাড়ি ছেড়ে হোস্টেলে থেকে পড়াশোনা করা জনজাতি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা ও সমস্যার খোঁজ নিতে সরেজমিনে পরিদর্শন অব্যাহত রেখেছেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শুক্রবার রাতে আগরতলার সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি গার্লস হোস্টেলে গিয়ে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।রাত সাড়ে ৮টা নাগাদ হোস্টেলে পৌঁছে প্রায় ১৫০ জন ছাত্রীর সঙ্গে কথা বলেন…
