Headlines

৭০০ দেশলাই কাঠিতে মা দুর্গার প্রতিমা, চানমারির বিজয় দেবনাথের অনন্য শিল্পকীর্তি!

আগরতলা: শিল্পসৃষ্টির জন্য প্রয়োজন শুধু উপকরণ নয়, প্রয়োজন ধৈর্য, নিষ্ঠা ও সৃজনশীলতা। আর সেই সৃজনশীলতার অনন্য নিদর্শন তুলে ধরেছেন চানমারি এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। মাত্র ৭০০টি দেশলাই কাঠি ব্যবহার করে তিনি তৈরি করেছেন মা দুর্গার একটি ক্ষুদ্র প্রতিমা।বিজয় দেবনাথের তৈরি এই প্রতিমার উচ্চতা ৬.৬ ইঞ্চি। প্রতিমাটির প্রস্থ ০.৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য ০.২ ইঞ্চি বলে জানা…

Read Full News

পুজোর আনন্দ ভাগ করে নিতে বস্ত্র বিতরণ বোধজং বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের

আগরতলা: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে মানবিক উদ্যোগ গ্রহণ করলেন বোধজং উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা। উৎসবের আগে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া…

Read Full News

পুজোর আগে দুর্ঘটনা রুখতে লেম্বুছড়ায় পুলিশের রাতভর নাকা তল্লাশি

মোহনপুর: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর মোহনপুর মহকুমা পুলিশ। এই লক্ষ্যেই রবিবার রাতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া এলাকায় ব্যাপক যানবাহন তল্লাশি অভিযান চালানো হয়। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান।অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্ত, লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া…

Read Full News

টিকিট কেটেও ট্রেনে ওঠা হলো না! জোলাইবাড়ি স্টেশনে যাত্রীদের ভোগান্তি

জোলাইবাড়ি: লোকাল ট্রেনে অস্বাভাবিক ভিড়ের জেরে চরম ভোগান্তির মুখে পড়লেন যাত্রীরা। জোলাইবাড়ি স্টেশন থেকে টিকিট কেটেও বহু মানুষ ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও ঠেলাঠেলির পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।অভিযোগ, প্রতিদিনের যাতায়াতের জন্য স্টেশন থেকে টিকিট সংগ্রহ করেও ট্রেনে ওঠার সুযোগ পাননি বহু যাত্রী। অতিরিক্ত ভিড়ের কারণে তাঁদের…

Read Full News

বিশালগড়ে ৪০০-রও বেশি মায়ের হাতে পুজোর উপহার বিধায়ক সুশান্ত দেবের

বিশালগড়: পুজোর আনন্দ ভাগ করে নিতে মাতৃস্নেহের উদ্যোগে এলাকার মায়েদের হাতে পুজোর উপহার তুলে দিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সোমবার সকালে বিশালগড়ের চেলিখলা ও দুর্গানগর বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৪০০-রও বেশি মায়ের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। উৎসবের মরশুমে এই উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত মহিলাদের…

Read Full News

একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে TET উত্তীর্ণদের বিক্ষোভ

আগরতলা: ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা উত্তীর্ণদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা দফতরের সামনে চাঞ্চল্য দেখা দেয়।বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁরা এখনও নিয়োগের সুযোগ পাননি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না মেলায় তাঁদের…

Read Full News

নিয়োগের দাবিতে শিক্ষা দফতরের সামনে কান্নায় ভেঙে পড়লেন TET-1 উত্তীর্ণরা!

আগরতলা: চাকরির আশায় দিনের পর দিন অপেক্ষা, অথচ এখনও মেলেনি নিয়োগের নিশ্চয়তা। অবশেষে নিজেদের দাবি জানাতে শিক্ষা দফতরের সামনে বসে কান্নায় ভেঙে পড়লেন TET-1 উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাঁদের চোখের জলেই ফুটে উঠল দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা ও হতাশার ছবি।অভিযোগ, ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের অপেক্ষায় রয়েছেন বহু চাকরিপ্রার্থী। যোগ্যতা অর্জনের পরও চাকরি না…

Read Full News

পথে দুর্ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে পাঠালেন মানিক সরকার, মানবিকতার নজির

আগরতলা: বিমানবন্দর থেকে ফিরছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জননেতা কমরেড মানিক সরকার। পথে হঠাৎ তাঁর নজরে আসে এক দুর্ঘটনার দৃশ্য। একটি অটো থেকে ছিটকে পড়ে আহত হন এক মহিলা যাত্রী। পরিস্থিতি দেখে নিজের গাড়ি থামিয়ে মহিলার পাশে দাঁড়ান তিনি।জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে ঘটনাটি দেখতে পান মানিক সরকার। দুর্ঘটনায় আহত মহিলাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা…

Read Full News

নেশাগ্রস্ত স্বামীর তাণ্ডবের অভিযোগ! আগুনে পুড়ে ছাই ঘর, সর্বস্বান্ত পরিবার

গান্ধীগ্রাম: নেশাগ্রস্ত স্বামীর তাণ্ডবের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতঘর। একই সঙ্গে পুড়ে নষ্ট হয়েছে চারটি মোবাইল ফোন এবং জমি বিক্রি করে রাখা দেড় লক্ষ টাকা। এই ঘটনায় কার্যত সর্বস্বান্ত হয়ে পড়েছে একটি পরিবার।অভিযোগ অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় স্বামীর তাণ্ডবের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘর ও…

Read Full News

পুজোর আগে দুই মাসের বেতন বকেয়া, দুর্ভোগে কৈলাসহরের আশা কর্মীরা

কৈলাসহর: পুজোর আগে যেখানে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সাধারণ মানুষ, সেখানে দুই মাস ধরে বেতন না পেয়ে আর্থিক সমস্যার মুখে পড়েছেন কৈলাসহরের আশা কর্মীরা। দীর্ঘদিন বেতন না মেলায় তাঁদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।অভিযোগ, গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না কৈলাসহরের আশা কর্মীরা। এই পরিস্থিতিতে নিজেদের সমস্যার কথা জানাতে এদিন সংশ্লিষ্ট দপ্তরে যান তাঁরা।…

Read Full News