Headlines

শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে TSU-র ৬ দফা স্মারকলিপি, শিক্ষক নিয়োগে জোর দাবি

খুমুলুঙ, ১৮ জুন:ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (TSU) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি (TTAADC)-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (EM Education) সি. কে. জমাতিয়ার নিকট শিক্ষা ও ছাত্রকল্যাণ সংক্রান্ত ৬ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।স্মারকলিপিতে টিটিএএডিসি এলাকার শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— একক-শিক্ষক বিদ্যালয়…

Read More

টেট থেকে অব্যাহতির দাবিতে শিক্ষকদের আবেদন! প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইল রাষ্ট্রীয় শিক্ষক সংঘ

আগরতলা, ১৮ জুন:সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)-এর আওতায় আনার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক সংঘ। সংগঠনের পক্ষ থেকে ২০১০ সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলার জেলাশাসকদের মাধ্যমে এই…

Read More

নদীগর্ভে বিলীন হওয়ার পথে মহাশ্মশান! ভাঙা চুল্লি, কাদামাখা পথে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বিশ্রামগঞ্জ, ১৮ জুন:বিশ্রামগঞ্জ ইটভাট্টা মহাশ্মশানের বেহাল অবস্থা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মহাশ্মশানটি কার্যত অচল অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, শ্মশানের স্থায়ী চুল্লিগুলি ভেঙে পড়েছে। ফলে মৃতদেহ দাহ করার জন্য বাধ্য হয়ে মাটিতে অস্থায়ী চুল্লি তৈরি করতে হচ্ছে। পাশাপাশি নদীর ভাঙনের কারণে শ্মশানের একটি বড় অংশ ক্রমশ নদীগর্ভে…

Read More

‘কৃষকরাই অন্নদাতা, তাঁদের কল্যাণেই সরকারের অগ্রাধিকার’ — খেত বাঁচাও অভিযানে মন্ত্রী সুধাংশু দাস

কৃষকরাই দেশের প্রকৃত অন্নদাতা এবং সাধারণ মানুষের জীবনধারণের অন্যতম ভিত্তি। তাই কৃষক সমাজ এবং সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন সুধাংশু দাস।বৃহস্পতিবার কমলপুর মহকুমার সালেমা কমিউনিটি হলে আয়োজিত ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, কৃষকরা…

Read More

অফিস টাইমেও ফাঁকা জেলা স্বাস্থ্য দপ্তর! কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্নের মুখে সিপাহীজলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়

সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে কর্মসংস্কৃতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে দপ্তরে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কর্মচারী এখনও অফিসে উপস্থিত হননি। কেউ কেউ আবার নিজেদের সুবিধামতো ভিন্ন সময়ে অফিসে আসছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, অফিস সময় শুরু হওয়ার পরও বহু কর্মীর অনুপস্থিতি নজরে আসে। এতে…

Read More

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান! উদ্ধার অবৈধ স-মিল ও জেনারেটর, চম্পট বনদস্যুরা

বনজ সম্পদ রক্ষায় বড়সড় সাফল্য পেল বনদপ্তর। বিশালগড় মহকুমার রাজনগর এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে একটি অবৈধ স-মিল এবং জেনারেটর উদ্ধার করেছে বনদপ্তর। তবে অভিযানের খবর পেয়ে বনদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।বনদপ্তর সূত্রে জানা যায়, বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লাল-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে বনকর্মীরা রাজনগর এলাকার…

Read More

মধ্যরাতের অভিযানে পুলিশের বড় সাফল্য! ২০ কেজির বেশি গাঁজা, এসকাফ সিরাপ ও দেশি বন্দুক উদ্ধার

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যাত্রাপুর থানার পুলিশ। বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, ১৮ জুন গভীর রাতে খবর পাওয়া যায় যে থানা এলাকার বাঁশপুকুর গ্রাম পঞ্চায়েতের মহরম আলীপাড়া…

Read More

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন, জল সংকটেও নাজেহাল জনজীবন! ক্ষোভে রাস্তা অবরোধ

দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন নলছড় পূর্ব দুর্লভ নারায়ন এলাকার বাসিন্দারা। বারবার অভিযোগ জানানোর পরও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন।স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই সপ্তাহ ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহও ব্যাহত হচ্ছে,…

Read More

লুধুয়া চা বাগানে নৌবিহারের সূচনা, দক্ষিণ ত্রিপুরায় গড়ে উঠছে নতুন পর্যটন হাব

দক্ষিণ ত্রিপুরার ঐতিহ্যবাহী লুধুয়া অর্গানিক চা বাগানকে রাজ্যের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য নৌবিহারের সুবিধা চালুর উদ্দেশ্যে সম্প্রতি বাগানের জলাশয়ে প্যাডেল বোট ও কায়াক বোটের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদ পি, রাখি ত্রিপুরা, প্রীতম দেবনাথ, রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।লুধুয়া চা বাগানের প্রায় দুই…

Read More

রাজদূত ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়ায় মেগা বিনামূল্যের স্বাস্থ্য শিবির, উপকৃত শতাধিক মানুষ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সংগঠন রাজদূত ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার একটি বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।শিবিরে রাজধানীর আইএলএস হাসপাতাল থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন।…

Read More