ভিসি নির্বাচন: ওল্ড আগরতলার ডি-ব্লকে বিজেপির ৪ প্রার্থীর মনোনয়ন
ওল্ড আগরতলার ডি-ব্লকে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের আগে মঙ্গলবার চারটি ভিসিতে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।খয়েরপুর বিধানসভা এলাকার অন্তর্গত রাধামোহনপুর, পশ্চিম রাধামোহনপুর, বর্ধমান ঠাকুরপাড়া ও ধূপছড়া—এই চারটি ভিসিতে বিজেপির হয়ে মনোনয়ন দাখিল করেন যথাক্রমে বিনয় দেববর্মা, সোমা দেববর্মা, বুদ্ধলক্ষ্মী দেববর্মা এবং মোনাক দেববর্মা।খয়েরপুর…
