Headlines

মদ্যপ বাইকারের বেপরোয়া গতি! খোয়াইয়ে পথচারীকে ধাক্কা, আশঙ্কাজনক আহত

খোয়াইয়ের ২০৮ নম্বর জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগে এক পথচারীকে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ বাছাইবাড়ী এলাকায় ঘটে দুর্ঘটনাটি।জানা গেছে, জ্ঞান চন্দ্র দেববর্মা নামে এক বাইক আরোহী দ্রুতগতিতে বাইক চালানোর সময় সুরবালা সুরিয়া নামে এক পথচারীকে ধাক্কা দেন। ধাক্কায়…

Read Full News

ভিলেজ কাউন্সিল ভোটে কে কত আসনে? মনোনয়নের হিসেব জানাল নির্বাচন কমিশন

আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এবার কোন রাজনৈতিক দল কতটি আসনে প্রার্থী দিয়েছে, সেই বিস্তারিত হিসেব তুলে ধরলেন ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।মনোনয়নপত্র জমা, বিভিন্ন দলের প্রার্থী সংখ্যা এবং নির্বাচনী প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য জানান তিনি। মনোনয়ন পর্ব শেষে এখন স্ক্রুটিনি ও পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার…

Read Full News

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, লেফুঙ্গায় বাজি ফাটিয়ে তিপ্রা মথার বিজয় মিছিল

ভিলেজ কাউন্সিল (VC) নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে লেফুঙ্গায় বিজয় মিছিল করল তিপ্রা মথা। আনন্দে বাজি-পটকা ফাটিয়ে বিজয় উদযাপন করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।বিজয় মিছিলে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মা। জানা যায়, লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি ভিসি থেকে দাখিল হওয়া মোট ৮০টি মনোনয়নপত্র স্ক্রুটিনির পর গ্রহণ করা…

Read Full News

জিবি হাসপাতালে ফের মোবাইল চুরির অভিযোগ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন রোগীর পরিজনদের

ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে রোগীর আত্মীয়-পরিজনদের মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ ঘিরে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, নিত্যদিনই হাসপাতালে এমন ঘটনা ঘটলেও চুরি রুখতে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর পরিবারের দুই সদস্যের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ। তাঁদের দাবি, একটি মোবাইল কয়েকদিন আগে এবং আরেকটি বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকেই চুরি…

Read Full News

মোহনপুরে ই-রিকশা শ্রমিক সংঘের রক্তদান শিবির, উদ্বোধনে মন্ত্রী রতন লাল নাথ

মোহনপুরে ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী রতন লাল নাথ।রক্তদান কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি অন্যান্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উদ্যোক্তারা।মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা, সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Read Full News

চাকরির দাবিতে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার গণঅবস্থান, PRTC ও TET নিয়োগে সরব বিশালঘর

বিশালঘর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ ঘণ্টার গণঅবস্থান আন্দোলন অনুষ্ঠিত হয়। নিয়োগ প্রক্রিয়ায় PRTC পুনরায় বাধ্যতামূলক করা, TET-১ ও TET-২ উত্তীর্ণ যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগ এবং রাজ্যের নিয়োগ নীতির অপব্যবহার বন্ধ করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও বহু যুবক-যুবতী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। তাই দ্রুত…

Read Full News

সরকারি অফিসের জন্য চা গাছ কাটার অভিযোগ, ধলাবিলে ক্ষুব্ধ শ্রমিকরা!

খোয়াই: সরকারি অফিস নির্মাণের জন্য ধলাবিল চা বাগানের জমি পরিষ্কার করতে বোল্ডোজার চালিয়ে চা গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন বাগানের চা শ্রমিকরা। প্রতিবাদে তাঁরা জমি পরিষ্কারের কাজ বন্ধ করে দেন।জানা গেছে, ধলাবিল চা বাগানের একটি অংশে বোল্ডোজার দিয়ে চা গাছ কাটার কাজ চলছিল। বিষয়টি নজরে আসতেই কর্মরত শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে কাজের…

Read Full News

ADC ভোটে ১৪ আসনে মনোনয়ন বঞ্চিত কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে সরব প্রদেশ নেতৃত্ব

এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ১৪টি জায়গায় কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি—এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হন নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, মনোনয়ন পর্বে বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থীদের বাধার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি কমলপুরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত…

Read Full News

দুর্গাপূজায় আগরতলা হবে আরও পরিচ্ছন্ন ও আলোকিত, পৌরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা শহরকে পরিচ্ছন্ন, আলোকিত ও সুন্দর রাখতে বিশেষ উদ্যোগ নিল আগরতলা পৌর নিগম। এ নিয়ে পৌরনিগমে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে পূজার সময় শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত কর্মী নিয়োগ নিয়ে আলোচনা হয়। উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয়,…

Read Full News

সালেমায় স্ক্রুটিনিতে হামলার অভিযোগ, প্রতিবাদে কমলপুরে বামেদের বিক্ষোভ!

সালেমা ব্লকে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্রের স্ক্রুটিনি চলাকালীন সিপিআই(এম) প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক বিজেপি ও মথা-সমর্থিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে কমলপুর SDM ও SDPO অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআই(এম)।বামেদের অভিযোগ, স্ক্রুটিনির সময় তাদের প্রার্থীদের বাধা দেওয়ার পাশাপাশি হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং…

Read Full News