Headlines

বামুটিয়ায় কলেজছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ!

বামুটিয়ায় কলেজছাত্রী দিয়া সরকারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর কথিত প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে।জানা গেছে, বামুটিয়া এলাকায় কলেজছাত্রী দিয়া সরকারের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে…

Read Full News

মনুঘাটে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ, শোকজ RO-কে!

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে তিপ্রা মথা প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, ছৈলেংটা ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর আসনের তিপ্রা মথা মনোনীত প্রার্থী পূর্ণিমা দাস মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কর্তব্যরত আর.ও. অফিসারের আচরণে হেনস্থার শিকার হন।ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর মনুঘাট আরডি ব্লকে ঘটে বলে অভিযোগ। পূর্ণিমা দাসের দাবি, মনোনয়নপত্র থেকে তার মোবাইল…

Read Full News

“ভিক্ষা নয়, লড়াই করে অধিকার আদায়”—দিল্লির রাজপথে জীতেন্দ্র চৌধুরীর হুংকার

হকের অধিকার আদায়ের দাবিতে দিল্লির রাজপথে গর্জে উঠলেন সারা দেশ থেকে আসা হাজার হাজার আদিবাসী। নিজেদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।সমাবেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি জীতেন্দ্র চৌধুরী বলেন, “ভিক্ষা নয়, লড়াই করেই দেশের আদিবাসীরা তাদের অধিকার ছিনিয়ে নেবে।” তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক…

Read Full News

মুঙ্গিয়াকামিতে মথার মনোনয়নে গতি, ৯০% আসনে প্রার্থী

মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসন্ন নির্বাচনকে ঘিরে তিপ্রামথা দলের মনোনয়ন জমার প্রক্রিয়ায় বাড়ল গতি। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ পর্যায়ে ১৪টি ভিসির প্রায় ৯০ শতাংশ আসনে দলীয় মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।এর আগে গত শনিবার এমডিসি উৎপল দেববর্মার উপস্থিতিতে প্রায় ৫০ শতাংশ আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিলেন। সোমবার বাকি আসনগুলির একটি বড় অংশে…

Read Full News

ভিলেজ ভোটে ত্রিস্তরীয় জোটের সমীকরণ! বকাফায় বিজেপি–মথা–আইপিএফটির আসন সমঝোতার বৈঠক

আসন্ন ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ভিলেজ স্তরে জোটের সমন্বয় আরও মজবুত করতে শান্তিরবাজারের বকাফা ব্লকে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি।সোমবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোতে তিন দলের নেতৃত্বের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে বকাফা ব্লকের ১৪টি ভিলেজে আসন সমঝোতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় ১৪টি ভিলেজের মধ্যে ৭টিতে বিজেপি এবং ৭টিতে তিপ্রা…

Read Full News

১০ বছর পর ভিসি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিলেজে মথার মনোনয়ন মিছিল

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান। আদালতের নির্দেশে ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে মান্দাইয়ে দেখা গেল তিপ্রা মথার শক্তি প্রদর্শন।মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটির মধ্যে ২৩টি ভিলেজ থেকে তিপ্রা মথা মনোনীত প্রার্থীরা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। মিছিলে উপস্থিত ছিলেন এমডিসি…

Read Full News

লেফুঙ্গায় শাসক-বিরোধী শূন্য! ৫ ভিলেজ কমিটিতে তিপ্রা মথার ৩৯ প্রার্থী

ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে দেখা গেল ভিন্ন চিত্র। ব্লকের ১০টি ভিলেজ কমিটির মধ্যে এখনও পর্যন্ত শাসক বিজেপি, বিরোধী সিপিআইএম-কংগ্রেস কিংবা জোটসঙ্গী আইপিএফটির পক্ষ থেকে কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে আপাতত শাসক-বিরোধী শূন্য লেফুঙ্গা।অন্যদিকে, লেফুঙ্গা ব্লকের ৫টি ভিলেজ কমিটি থেকে তিপ্রা মথার মনোনীত মোট ৩৯ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা…

Read Full News

মনোনয়নে বাধার অভিযোগ, বিজেপি-মথার বিরুদ্ধে বামফ্রন্টের ডেপুটেশন

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলা শাসকের দপ্তরে পৌঁছান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। সেখানে ডেপুটেশন দিয়ে তাঁরা দাবি জানান, প্রত্যেক প্রার্থীকে নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দিতে হবে।বামফ্রন্টের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া…

Read Full News

মেরিট লিস্ট প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে TET পরীক্ষার্থীরা

মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন টেট পরীক্ষার্থীরা।পরীক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান তাঁরা।এদিন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে পরীক্ষার্থীরা তাঁদের বিভিন্ন…

Read Full News

বাজার সংস্কার ও রাস্তা চওড়ার দাবিতে বাবুরবাজারে অবরোধ

বাজার সংস্কার এবং রাস্তা বড় করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে বাজার এলাকার পরিকাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।অভিযোগ, বাজার এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রতিদিনই যানজট ও চলাচলে সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি বাজারের পরিকাঠামো সংস্কারেরও দীর্ঘদিনের দাবি রয়েছে।এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে…

Read Full News