Headlines

১ মাস ২০ দিন পর খুলল মাতা ত্রিপুরা সুন্দরীর প্রণামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও!

দীর্ঘ ১ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স ও সিন্দুক। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭টি সিন্দুক ও প্রণামী বাক্স খোলার পর শুরু হয় অর্থ গণনার কাজ। দিনভর চলে এই গণনা প্রক্রিয়া।গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি…

Read Full News

১৩ দফা দাবিতে শ্রম কমিশনারের দপ্তরে সাফাই ও সিকিউরিটি কর্মীদের ডেপুটেশন

সাফাই কর্মী ইউনিয়ন ও সিকিউরিটি গার্ড ইউনিয়নের যৌথ উদ্যোগে কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে শ্রম কমিশনারের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ইউনিয়নের পক্ষ থেকে মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়।কর্মীদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানানো হয়। ইউনিয়ন নেতৃত্বের বক্তব্য, শ্রমজীবী কর্মীদের…

Read Full News

মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে দিনমজুররা, CITU-র বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রেশন দোকানে চালের পরিমাণ কমানো এবং চিনি সরবরাহ বন্ধের প্রতিবাদে সরব হল দিনমজুর ইউনিয়ন। সংগঠনের উদ্যোগে CITU-র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ কমানো এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের দাবি জানান।বিক্ষোভ মিছিল থেকে সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি…

Read Full News

রাখির সুতোয় BSF জওয়ানদের সঙ্গে মানবতার বন্ধন, আখাউড়ায় হৈমন্তিকার বিশেষ উদ্যোগ

রাখির পবিত্র বন্ধনে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আগরতলার আখাউড়া চেকপোস্টে বিশেষ রাখি উৎসবের আয়োজন করল ‘হৈমন্তিকা—সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংস্থা’। ‘রাখির সুতোয় বাঁধি মানবতার বন্ধন’ শীর্ষক এই অনুষ্ঠানে সংস্থার সদস্যারা সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ানদের হাতে রাখি পরিয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে এই আন্তরিক মিলন উৎসবে…

Read Full News

৭ দফা দাবিতে চম্পকনগরে সড়ক-রেল অবরোধ, মুখ্যমন্ত্রীর আশ্বাসের অপেক্ষায় আত্মসমর্পণকারী জঙ্গিরা

৭ দফা দাবিতে ফের অবরোধে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন এটিটিএফ ও এনএলএফটির সদস্যরা। শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকটাই এখনও বাস্তবায়িত হয়নি। সেই দাবিগুলির দ্রুত সমাধানের দাবিতেই পুনরায় অবরোধে বসেছেন তারা।বিক্ষোভকারীদের বক্তব্য,…

Read Full News

স্বর্ণের চেইন-বাইকসাইকেল উদ্ধার, চোর আটক!

স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের মাধ্যমে অভিযুক্তকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। ঘটনাটি ঘিরে পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Read Full News

‘বিদেশের দালাল’ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা!

‘বিদেশের দালাল’ ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরা বিধানসভা। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিধানসভা কক্ষে রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছায়। ঘটনাকে ঘিরে বিধানসভা চত্বরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Read Full News

রাখির বাজারে এবার ভাটা!

আজ রাখি পূর্ণিমা। উৎসবকে ঘিরে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে ছোট, বড় ও মাঝারি ব্যবসায়ীরা নানা ধরনের রাখি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। রঙিন ও আকর্ষণীয় রাখিতে বাজার সেজে উঠলেও অন্যান্য বছরের তুলনায় এবার রাখির চাহিদা তুলনামূলকভাবে কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে উৎসবের আনন্দের মাঝেও বিক্রি নিয়ে কিছুটা হতাশ ব্যবসায়ীরা।

Read Full News

ওভারহেড ট্যাংক থেকে ঝাঁপ, যুবতীর মৃত্যু!

আগরতলার এজি অফিস সংলগ্ন ডি ডব্লিউ এস-এর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওভারহেড ট্যাংক থেকে ঝাঁপ দিয়ে এক যুবতীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আউটপোস্টের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কী কারণে ওই যুবতী এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full News

শহরের বুকে যুবতীর রহস্যমৃত্যু, ঘটনাস্থলে ফরেন্সিক দল

শহর আগরতলায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিচয় জানা গেছে—চিত্রাঙ্কা হাজারী, পিতা গোপীনাথ হাজারী। তাঁর বাড়ি লক্ষ্মীনারায়ণবাড়ি সংলগ্ন প্রভু বাড়ির পাশে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরেন্সিক টিম। তদন্তে উপস্থিত ছিলেন এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full News