Headlines

চা শিল্পের উন্নয়নে জোর, সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন

ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, রাজ্যের চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ত্রিপুরার চা শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উৎপাদনের মানোন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের কল্যাণ…

Read More

রাজধানীতে চেইন ছিনতাইয়ের আতঙ্ক, একের পর এক ঘটনায় উদ্বেগ শহরবাসীর

রাজধানী আগরতলায় ফের চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে আখাউড়া রোডে ফলের অফিস সংলগ্ন এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এর কিছুক্ষণ পর বটতলাসহ শহরের আরও কয়েকটি এলাকায় একই ধরনের ছিনতাইয়ের অভিযোগ সামনে আসে।স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পশ্চিম থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। দিনের আলোতেও দুষ্কৃতীরা প্রকাশ্যে চেইন…

Read More

‘সার্ভার ডাউন’-এ বিদ্যুৎ রিচার্জে ভোগান্তি, তেলিয়ামুড়ায় সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস

বিদ্যুৎ পরিষেবার অনিয়ম, প্রিপেইড বিদ্যুতের রিচার্জে ঘনঘন ‘সার্ভার ডাউন’ সমস্যা এবং সাধারণ মানুষের দুর্ভোগের অভিযোগ তুলে তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস মঙ্গলবার শান্তিনগরস্থ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন দলের নেতারা।কংগ্রেস নেতৃত্বের দাবি, গত কয়েক দিন ধরে অসংখ্য গ্রাহক বিদ্যুৎ দপ্তরে গিয়েও সার্ভার বিভ্রাটের কারণে প্রিপেইড রিচার্জ…

Read More

খোয়াইয়ে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ

খোয়াই থানাধীন মহাদেব টিলা এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার নিজ বাড়িতে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার…

Read More

পেট্রোল বোমা হামলার ঘটনায় সরব সিপিআই(এম), আইন-শৃঙ্খলা নিয়ে কটাক্ষ অমল চক্রবর্তীর

টাউন প্রতাপগড়ে ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং পরবর্তীতে তাঁকে মারধর করে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান সিপিআই(এম)-এর সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন সিপিআই(এম) নেতৃত্ব। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমল চক্রবর্তী রাজ্যের আইন-শৃঙ্খলা…

Read More

বিশালগড়ে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ, সিআরপিএফ টহলের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ কংগ্রেস

বিশালগড় মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিশালগড় জেলা কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে মহকুমায় রাতের বেলায় পুলিশের পাশাপাশি সিআরপিএফ দিয়ে নিয়মিত টহলদারির দাবি জানানো হয়।বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গুপীনাথ সাহা বলেন, সাম্প্রতিক সময়ে মহকুমায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষ নিজেদের নিরাপদ মনে…

Read More

নাগরিক পরিষেবায় নতুন সংযোজন, পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে তিনি নতুন অফিসের উদ্বোধন করে ওয়ার্ডবাসীদের আরও উন্নত ও দ্রুত নাগরিক পরিষেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। উদ্বোধনের পর নতুন কার্যালয় পরিদর্শন করেন…

Read More

সিমনায় বিজেপিতে বড় ধাক্কা! ৬৬ পরিবারের ২৫১ ভোটার যোগ দিলেন তিপ্রা মথায়

সিমনা এলাকার পঞ্চবটি কমিউনিটি হল প্রাঙ্গণে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে শাসক দল বিজেপি ছেড়ে ৬৬টি পরিবারের মোট ২৫১ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা-সহ তিপ্রা মথার একাধিক নেতা ও কর্মী।দলীয় নেতৃত্বের…

Read More

স্মার্ট মিটার ইস্যুতে সরব প্রদেশ কংগ্রেস, সাংবাদিক সম্মেলনে সরকারের সমালোচনা

ত্রিপুরায় স্মার্ট মিটার-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।সাংবাদিক সম্মেলনে তিনি স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুৎ পরিষেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের একাধিক সমসাময়িক ইস্যুতেও তিনি সরকারের নীতির সমালোচনা করেন এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।প্রবীর…

Read More

বিরল রোগে আক্রান্ত মনশ্রীর পাশে বিরোধী দলনেতা, সহযোগিতার আশ্বাস সিপিআই(এম)-এর

বিরল রোগে আক্রান্ত হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনশ্রী চৌধুরীর পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার দুপুরে হাপানিয়া চৌমুহনী পাড়া এলাকায় মনশ্রীর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত, পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস,…

Read More