মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, সিসিটিভি ঘুরিয়ে লুটপাট
পূর্ব আগরতলা থানাধীন জয়গুরু এলাকার কামিনী কুমার বিদ্যালয় সংলগ্ন একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, প্রতিদিনের মতো দোকান খুলতে এসে মালিকের নজরে পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরা ঘোরানো অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় দোকানের ভিতরে ঢুকে তিনি চুরির ঘটনা দেখতে পান। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত…
