Headlines

জলমগ্ন বাড়িঘর-জমি, প্রতিবাদে চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের বাড়িঘর, পুকুর ও কৃষিজমি। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে চম্পকনগর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার সময় রাস্তার পাশে দ্রুত ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিল জিরানিয়া মহকুমা…

Read Full News

বৃষ্টি-বন্যায় ঘরছাড়া ২৬ পরিবার, স্কুলে আশ্রয় ৯৬ জনের

ভোররাতের প্রবল বৃষ্টি ও বন্যার জেরে ঘরছাড়া হতে হলো ২৬টি পরিবারের ৯৬ জনকে। মান্দাই থানার উদ্যোগে তাঁদের উদ্ধার করে একটি স্কুলে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।আশ্রয় নেওয়া মানুষদের অভিযোগ, এখনও পর্যন্ত তাঁদের খাবারের জন্য শুধু মুড়ি ও জলের বোতল দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েছেন আশ্রয় নেওয়া পরিবারগুলি।স্থানীয়দের…

Read Full News

তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র পথসভা, আগরতলায় মিছিল

তিপ্রাল্যান্ডের দাবিতে ফের সরব হলো ইনডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। সংগঠনের আহ্বানে রবিবার আগরতলার মরা চৌমুহনী এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। তার আগে উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে বের করা হয় একটি মিছিল।মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মরা চৌমুহনীতে আয়োজিত পথসভার সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভা থেকে তিপ্রাল্যান্ডের দাবিতে জোরালো…

Read Full News

🌧️ জল বাড়ছে বলদা খাল-শ্রীলঙ্কা বস্তিতে, খোলা হলো শরণার্থী শিবির

অবিরাম বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে বলদা খাল ও শ্রীলঙ্কা বস্তি সংলগ্ন এলাকায়। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শরণার্থী শিবির খোলা হয়েছে।পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছে মহকুমা ও জেলা প্রশাসন। জলস্তর বৃদ্ধি এবং এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক…

Read Full News

TECA-র আহ্বানে কনভেনশন, সংগঠনকে শক্তিশালী করার বার্তা

TECA-র আহ্বানে রবিবার শহরের দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ কনভেনশন। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়।কনভেনশনে উপস্থিত সদস্য ও প্রতিনিধিরা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি বিভিন্ন দাবি ও সাংগঠনিক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।এদিন কনভেনশনে বক্তব্য রাখেন সংগঠনের…

Read Full News

⚽ মাঠে নামছে ৯ দল, শুরু প্রথম ডিভিশন ফুটবল লিগ

রবিবার আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন ফুটবল লিগ-এর সাংবাদিক সম্মেলন।সম্মেলনে উপস্থিত ছিলেন লিগের মূল স্পনসর শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার তথা TFA-এর সহ-সভাপতি রূপক সাহা, সচিব অমিত চৌধুরী, সহ-সম্পাদক তথা প্রথম ডিভিশন লিগ কমিটির চেয়ারম্যান তপন সাহা-সহ TFA-এর অন্যান্য কর্মকর্তারা।এদিন সাংবাদিক…

Read Full News

🪧 ১৩ দফা দাবিতে আগরতলায় টিজিইএ-র মিছিল

১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী আগরতলায় মিছিল করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি (টিজিইএ)। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সভা।সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সমিতির নেতৃত্বের পক্ষ থেকে বিরোধী দলনেতার হাতে ১৩ দফা দাবিসনদ তুলে দেওয়া হয়। কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া…

Read Full News

📰 মেলারমাঠে হকার ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা হকার ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন। সম্মেলনে হকারদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। বক্তারা হকারদের জীবিকা ও অধিকার সুরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

Read Full News

🌿 তামাক বর্জনের বার্তা, প্রান্তিক ক্লাবের দুর্গাপূজায় প্রাকৃতিক মণ্ডপ

আগরতলার প্রান্তিক ক্লাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবছরের দুর্গাপূজার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও সামাজিক বার্তাকে সামনে রেখে বিশেষ ভাবনায় পুজোর আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।এবারের মূল থিম ‘তামাক বর্জন’। মণ্ডপসজ্জার মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকর দিক এবং এর প্রভাব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এবছর মণ্ডপসজ্জায় থাকছে পরিবেশবান্ধব…

Read Full News

🌊 হাওড়ার জলে তলিয়ে গেল জাতীয় সড়ক, পরিদর্শনে জেলাশাসক

আগরতলা শহর ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বলদাখাল-চন্দ্রপুর জাতীয় সড়কের আড়ালিয়া-প্রতাপগড় অংশ জলের তলায় চলে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক, জিরানিয়া মহকুমার মহকুমা শাসকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জলমগ্ন সড়কের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেন আধিকারিকরা।

Read Full News