Headlines

🌊 হাওড়ার জল বাড়তেই জলের তলায় চন্দ্রপুর জাতীয় সড়ক

আগরতলা শহর ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর বেড়েছে। এর প্রভাবে বলদাখাল-চন্দ্রপুর জাতীয় সড়কের একটি অংশ জলের তলায় চলে যায়। জলমগ্ন রাস্তায় যান চলাচলেও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।

Read Full News

উত্তর গেইটে বাড়িতে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার

রাজধানীর উত্তর গেইট সংলগ্ন এলাকায় দেবেশ রায়ের বাড়িতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানা গেছে, বাড়ির বিদ্যুতের মেইন লাইনে সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বাড়ির মালিক দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড়…

Read Full News

বিদ্যুৎ মাশুলে ১০০% ছাড়, সোনামুড়ায় বিজেপির ধন্যবাদ র‍্যালি

রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জেরে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও চাপের পর প্রায় ১০ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ শুল্কের ১০০ শতাংশ বহনের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি। শনিবার সোনামুড়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে র‍্যালির আয়োজন করে বিজেপি সোনামুড়া মণ্ডল।এদিন সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি স্থানীয়…

Read Full News

পেঁচারথল নবীনছড়ায় জাতীয় সড়কে ঝুঁকিপূর্ণ যাতায়াত, আতঙ্কে পথচারী ও চালকরা

পেঁচারথল নবীনছড়া এলাকায় আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে…

Read Full News

আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সভা

আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে Tripura Gramin Bank Officers’ Association-এর ৩৬তম Annual General Council Meeting। ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই বার্ষিক সভার আয়োজন করা হয়েছে।আগরতলার Hotel Noah Spire-এ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সংগঠনটি AIRRBOF ও AIBOC-এর সঙ্গে affiliated।…

Read Full News

বিদ্যুৎ মাশুলে ১০০% ভর্তুকি, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির ধন্যবাদ র‍্যালি

বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করল বিজেপি। শনিবার ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার…

Read Full News

তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র র‍্যালি, রাজ্যপালকে স্মারকলিপি

তিপ্রাল্যান্ডের দাবিতে আগামীকাল র‍্যালির আয়োজন করতে চলেছে ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বোজং স্কুলের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।IPFT-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালি শেষে রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হবে…

Read Full News

বিলোনিয়ায় এক বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

বিলোনিয়ার ইশ্বান চন্দ্রনগর এলাকায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক বছরের শিশু শ্রী আগম দাসের। শনিবার সকালে নিজ বাড়িতে খাবার শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে বিলোনিয়া হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক দীপংকর সেন। সেখানে তিনি শিশুটির বাবা অমৃত দাসের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক…

Read Full News

সরকারি সিমেন্ট চুরির অভিযোগে সরব খোয়াইয়ের বাম বিধায়ক নির্মল বিশ্বাস

সরকারি সিমেন্ট চুরির অভিযোগকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন খোয়াইয়ের বাম বিধায়ক নির্মল বিশ্বাস। সরকারি সম্পদ চুরির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।নির্মল বিশ্বাসের অভিযোগ, সরকারি কাজে ব্যবহারের জন্য বরাদ্দ সিমেন্ট চুরির ঘটনায় অভিযোগ সামনে এলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই…

Read Full News

বিদ্যুৎ মাশুল ইস্যুতে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী ও বিদ্যুৎ গ্রাহক সংগঠন

বিদ্যুৎ মাশুল ও গ্রাহকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে, প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক নটরাজ দত্ত এবং প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, মাশুল বৃদ্ধি এবং সাধারণ গ্রাহকদের উপর এর প্রভাব নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।…

Read Full News