Headlines

৯ বছরের আয়ুষীকে বাঁচাতে সাহায্যের আবেদন, পাশে দাঁড়ানোর আকুতি পরিবারের

শান্তিরবাজার: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের মাস্টারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাসকারী দিনমজুর পরিবারের ৯ বছরের শিশু আয়ুষী দাস দীর্ঘদিন ধরে বোন টিউমারের সঙ্গে লড়াই করছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি অস্ত্রোপচার, কিন্তু আর্থিক সংকটে পড়েছে পরিবার।পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ দাস ও প্রিয়াঙ্কা দাসের দুই কন্যার মধ্যে বড় মেয়ে আয়ুষী শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের (বিদ্যাজ্যোতি) তৃতীয়…

Read Full News

১১ দফা দাবিতে ই-রিকশা শ্রমিকদের মিছিল, জেলা শাসককে ডেপুটেশন

আগরতলা: ১১ দফা দাবিতে সোমবার রাজধানীতে মিছিল করল ই-রিকশা শ্রমিক সংঘ, ত্রিপুরা প্রদেশ। রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ১১ দফা দাবিসংবলিত ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের নেতা তথা বিএমএস-এর অসীম দত্ত অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ই-রিকশা চালকদের…

Read Full News

TTAADC প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা মন্ত্রী অনিমেষ দেববর্মার

TTAADC প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বশাসন, উন্নয়ন ও জনকল্যাণের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।TTAADC-এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ও জনগণের স্বার্থে এর ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী আগামী দিনে আরও উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত…

Read Full News

ভারী বৃষ্টিতে বামুটিয়ায় ফসলের ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আবেদন কৃষকদের

টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বামুটিয়া কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার কৃষকরা। বামুটিয়া, জলিলপুর, নোয়াগাঁও, তালতলা, গুচামুড়া-সহ একাধিক এলাকায় কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে।স্থানীয় কৃষকদের দাবি, সীমান্ত কাঁটাতারের বেড়ার এপার-ওপার উভয় দিকেই বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গেছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও জল নামেনি বলে…

Read Full News

ADC দিবসের কর্মসূচিতে বামুটিয়ায় কংগ্রেসে যোগ ২০ ভোটারের

রবিবার ২৩ আগস্ট গোটা রাজ্যের পাশাপাশি বামুটিয়াতেও TTAA DC দিবস পালন করল বামুটিয়া ব্লক কংগ্রেস। কালী বামুটিয়া বিধানসভার কালী বাজার এলাকায় আয়োজিত হয় এই কর্মসূচি।এদিনের কর্মসূচির পাশাপাশি একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে ছয়টি পরিবারের ২০ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।যোগদান কর্মসূচিতে…

Read Full News

লালছড়া হাউসিং কলোনিতে বন্যার জল, আতঙ্কে বাসিন্দারা

টানা বৃষ্টিতে খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির পর সকাল থেকেই একাধিক বাড়িতে জল ঢুকতে শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে জলস্তর ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারের বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।স্থানীয়দের…

Read Full News

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, বিশালগড়ে শোকের ছায়া

রবিবার বিকেলে নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ৮ বছরের এক শিশু। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, এলাকার বাসিন্দা আজমির ইসলাম (৮) অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল। আচমকাই সে নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ছুটে এসে খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর…

Read Full News

নৌকায় বন্যা প্লাবিত শ্রীলঙ্কা বস্তি পরিদর্শনে জেলাশাসক

অতি বৃষ্টি ও বন্যায় প্লাবিত পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার নৌকার মাধ্যমে শ্রীলঙ্কা বস্তি এলাকা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।বন্যার জলে প্লাবিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। জলমগ্ন বাড়িঘর ও এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্থানীয়দের কাছ থেকেও খোঁজখবর নেন জেলাশাসক।পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের…

Read Full News

বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা ও জলমগ্ন পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা।তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এবং প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত কথা বলেন। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।দুর্যোগ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার…

Read Full News

ধলেশ্বর ১৩ নম্বর রোডের বেহাল দশা, ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধলেশ্বর ১৩ নম্বর রোড দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বেশিরভাগ অংশই খানাখন্দে পরিণত হওয়ায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও যানবাহন চালকরা।এই রাস্তাতেই রয়েছে নাইটিংগেল নার্সিং হোমের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। ফলে প্রতিদিন রোগী ও তাঁদের পরিজনদের পাশাপাশি শতাধিক যানবাহন…

Read Full News