Headlines

বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ

বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে প্রতিবাদ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করল ‘বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি’র ধর্মনগর বিভাগীয় কমিটি।সোমবার টিজিটিএ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে। সভায়…

Read Full News

টেট শিক্ষকদের বেতনক্রমের দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি

টেট শিক্ষকদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের আওতায় আনার দাবিতে সরব হলো ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।এই দাবিগুলিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শিক্ষা অধিকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে টেট শিক্ষকদের চাকরির শুরু থেকেই নিয়মিত…

Read Full News

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রিটার্নিং অফিসারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক, দায়িত্ব বণ্টন, ভোটগ্রহণ প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিটার্নিং অফিসারদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা…

Read Full News

প্রতিদিন ১ হাজার টাকা জরিমানার অভিযোগ, ক্ষোভে টমটম চালকরা

আগরতলা শহরে ট্রাফিক পুলিশের অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন টমটম চালকরা। চালকদের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে প্রায় এক হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে। ফলে একদিকে সংসার চালানোর চাপ, অন্যদিকে গাড়ির কিস্তি ও রক্ষণাবেক্ষণের খরচ—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।চালকদের দাবি, দিনভর টমটম চালিয়ে যে আয় হয়, তার…

Read Full News

যুবককে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশালগড়: যুবককে মারধরের ঘটনায় বিশালগড় থানার পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, গত শুক্রবার রাতে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন এলাকায় বিকাশ বিশ্বাস নামে এক যুবককে নিতাই দাস ও তাঁর ছেলে সৌরভ দাস মিলে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিকাশ।পরিবারের অভিযোগ, ঘটনার পর বিশালগড় থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ…

Read Full News

রাতের আঁধারে বাড়িতে ৯ ফুটের অজগর! উদ্ধার ঘিরে কাঁঠালিয়ায় চাঞ্চল্য

কাঁঠালিয়া: গভীর রাতে বাড়ির ভেতর থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশালাকার বার্মিজ পাইথন (অজগর) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিপাহিজলা জেলার কাঁঠালিয়ার বাঘাইয়াচর এলাকায়। গতকাল রাত প্রায় ২টা ৫৮ মিনিটে আবুল খায়েরের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।জানা যায়, খবর পেয়ে Animal Aid Alliance Welfare Society-র সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ…

Read Full News

অটো-ই-রিকশা শ্রমিকদের দাবিতে সরব CITU, ট্রান্সপোর্ট কমিশনারকে ডেপুটেশন

আগরতলা: শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে শ্রমিকবিরোধী আইন ও সিদ্ধান্তের অভিযোগ তুলে সরব হলো CITU। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সমস্যার সমাধানের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচল নিয়ে বিভিন্ন বিধিনিষেধের ফলে…

Read Full News

সাত দফা দাবিতে গণঅবস্থান, ADC-তে নিয়োগ নিয়ে সরব GMP-TYF-TSU

আগরতলা: সাত দফা দাবিতে আগরতলায় গণঅবস্থানের আয়োজন করল GMP, TYF ও TSU। সোমবার আস্তাবল ময়দান সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি, এডিসিতে কথিত বেআইনি নিয়োগ বাতিল করে অবিলম্বে সুষ্ঠু ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। পাশাপাশি ১২৫তম সংবিধান সংশোধনী বিল পাস করার দাবিও জানানো…

Read Full News

নদীতে তলিয়ে গেল ৮ বছরের আজমীর, কয়েক ঘণ্টার অভিযানে উদ্ধার মৃতদেহ

আগরতলা: বড় ভাইয়ের সঙ্গে নদীতে খেলতে গিয়ে মর্মান্তিকভাবে জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু আজমীর হোসেন। সোমবার দুপুরে নবীনগরের মুক্তার হোসেনপাড়া (বাজারপাড়া) এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।জানা যায়, বড় ভাইয়ের সঙ্গে নদীর জলে খেলছিল আজমীর। আচমকাই জলের গভীরে তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ও NDRF-এর সদস্যরা।…

Read Full News

টিংকুর স্মরণে রক্তদান, মানবিকতার নজির পরিবারের

আগরতলা: প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল তাঁর পরিবার ও পরিজনরা। সোমবার হাপানিয়া হাসপাতাল সংলগ্ন তাঁদের বাড়িতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।হাপানিয়া এলাকার বাসিন্দা টিংকু সাহা কিডনি-জনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। অসুস্থ থাকাকালীন হাসপাতালে চিকিৎসার জন্য তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের…

Read Full News